Logo
আজকের পত্রিকাম্যাগাজিনসোশ্যাল মিডিয়া
হোম
সর্বশেষ
জাতীয়
সারাদেশ
কৃষি
বিশ্ব
খেলা
বিনোদন
শিক্ষা
বাণিজ্য
স্বাস্থ্য
ভিডিও

বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ...

সম্পাদক ও প্রকাশক: আবু মনি জুবায়েদ রিপন

ভারপ্রাপ্ত সম্পাদক: আবু মনি সাকলায়েন এলিন

কৃষি কণ্ঠ মিডিয়া লিমিটেড...

ফোন: +8801712215219

ই-মেইল: krishikhantho@gmail.com

কৃষি কণ্ঠগোপনীয়তা নীতিশর্তাবলিমহড়া প্রকাশের নীতিবাংলা কনভার্টারবিজ্ঞাপনযোগাযোগছুটির তালিকাদিবস
অ্যাপ ডাউনলোডআইফোন

© কৃষি কণ্ঠ ২০২8 | Developed By: Rasel

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

/ বানিজ্য
Abu Mani Saklain
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১:৪৪:৫৯ এএম

এ সম্পর্কিত আরও খবর

ভারতীয় পেঁয়াজে দেখা দিয়েছে ক্রেতা সংকট

ভারতীয় পেঁয়াজে দেখা দিয়েছে ক্রেতা সংকট

৪০০ টাকার আলু এখন মাত্র ৬০ টাকায়

৪০০ টাকার আলু এখন মাত্র ৬০ টাকায়

দেশে সোনার দাম আবার বাড়ছে, এবার ভরিতে ১ হাজার ৮৭৮ টাকা

দেশে সোনার দাম আবার বাড়ছে, এবার ভরিতে ১ হাজার ৮৭৮ টাকা

বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী থাকায় দেশে আবারও পণ্যটির দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এবার ভরিপ্রতি বাড়ছে সর্বোচ্চ ১ হাজার ৮৭৮ টাকা। এতে ভালো মানের এক ভরি, অর্থাৎ ২২ ক্যারেটের হলমার্ক করা সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৪০ হাজার টাকা। নতুন দর কাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে।

আন্তর্জাতিক বাজারে অনেক দিন ধরেই সোনার দাম বেশি। সে জন্য দেশের বাজারেও পণ্যটির দাম চড়া। গত ৩১ অক্টোবর দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। এর পর কয়েক দফা দাম ওঠানামা করে। সর্বশেষ গত মঙ্গলবার সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বৃদ্ধি পায়।

নতুন দর অনুযায়ী, কাল থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৪০ হাজার ২৭১ টাকায় বিক্রি হবে। প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৩৩ হাজার ৯০৩ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১৪ হাজার ৭৭৪ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ৯৪ হাজার ২৫৭ টাকা।

আজ পর্যন্ত বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩২ হাজার ৯৫ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৯২ হাজার ৯৩৯ টাকায় বিক্রি হয়।

কাল থেকে প্রতি ভরি ২১ ক্যারেটে ১ হাজার ৮০৮ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৫৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৩১৮ টাকা দাম বাড়বে। সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকবে।

  • সর্বশেষ নিউজ
  • জনপ্রিয় নিউজ

১ নিঃসন্দেহে মৃত্যুর পরও জীবন আছে, দাবি মার্কিন গবেষকের

২ ঈশ্বরদীতে গ্রীষ্মকালীন পেয়াঁজের বাম্পার ফলনে ব্যাপক উৎসাহ কৃষকের

৩ বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৪ যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

৫ শ্রীপুরে মাদকসেবীকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড

৬ ঝিনাইদহে নারীদের মাঝে বিনামূল্যে বাছুর বিতরণ

৭ ভাষাসৈনিক গোলাম কাওসার আর নেই

৮ মেহেরপুরে সারের কৃত্রিম সংকট, লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক

৯ আজও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ, সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

১০ পৌরসভার ল্যাম্পপোস্ট তুলে বাড়িতে নিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা