Logo
আজকের পত্রিকাম্যাগাজিনসোশ্যাল মিডিয়া
হোম
সর্বশেষ
জাতীয়
সারাদেশ
কৃষি
বিশ্ব
খেলা
বিনোদন
শিক্ষা
বাণিজ্য
স্বাস্থ্য
ভিডিও

বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ...

সম্পাদক ও প্রকাশক: আবু মনি জুবায়েদ রিপন

ভারপ্রাপ্ত সম্পাদক: আবু মনি সাকলায়েন এলিন

কৃষি কণ্ঠ মিডিয়া লিমিটেড...

ফোন: +8801712215219

ই-মেইল: krishikhantho@gmail.com

কৃষি কণ্ঠগোপনীয়তা নীতিশর্তাবলিমহড়া প্রকাশের নীতিবাংলা কনভার্টারবিজ্ঞাপনযোগাযোগছুটির তালিকাদিবস
অ্যাপ ডাউনলোডআইফোন

© কৃষি কণ্ঠ ২০২8 | Developed By: Rasel

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

/ কৃষি
Abu Mani Saklain
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ৮:৫৩:৩০ এএম

এ সম্পর্কিত আরও খবর

মেহেরপুরে সারের কৃত্রিম সংকট, লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক

মেহেরপুরে সারের কৃত্রিম সংকট, লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক

কুষ্টিয়ার সুগার মিলের স্কেলের ছোয়ায় আঁখ যাচ্ছে অন্য মিলে

কুষ্টিয়ার সুগার মিলের স্কেলের ছোয়ায় আঁখ যাচ্ছে অন্য মিলে

ঝিনাইদহ শৈলকুপায় কৃষি শ্রমিকের সংকট, চাহিদা মেটাচ্ছে শিক্ষার্থীরা

ঝিনাইদহ শৈলকুপায় কৃষি শ্রমিকের সংকট, চাহিদা মেটাচ্ছে শিক্ষার্থীরা

১ কেজি চিনির উৎপাদন ব্যয় ৫৪২ টাকা

১ কেজি চিনির উৎপাদন ব্যয় ৫৪২ টাকা

সারের বস্তায় দুর্নীতি: ১ বস্তা সার কিনে ৪০ বস্তার বিল

সারের বস্তায় দুর্নীতি: ১ বস্তা সার কিনে ৪০ বস্তার বিল

গাইবান্ধায় বেড়েছে ঠান্ডার প্রকোপ, সূর্যের দেখা মিলছেনা

গাইবান্ধায় বেড়েছে ঠান্ডার প্রকোপ, সূর্যের দেখা মিলছেনা

যশোরের গদখালী ফুলের রাজধানীতে ব্যস্ত চাষিরা

যশোরের গদখালী ফুলের রাজধানীতে ব্যস্ত চাষিরা

কৃষি কেন তরুণদের কাছে আকর্ষণীয় নয়

কৃষি কেন তরুণদের কাছে আকর্ষণীয় নয়

হিলিতে কমেছে পিয়াজ ও কাঁচা মরিচের দাম

হিলিতে কমেছে পিয়াজ ও কাঁচা মরিচের দাম

পদ্মার চরে সবুজ বিপ্লব

পদ্মার চরে সবুজ বিপ্লব

ঈশ্বরদীতে গ্রীষ্মকালীন পেয়াঁজের বাম্পার ফলনে ব্যাপক উৎসাহ কৃষকের

ঈশ্বরদীতে গ্রীষ্মকালীন পেয়াঁজের বাম্পার ফলনে ব্যাপক উৎসাহ কৃষকের

ঈশ্বরদীতে এবারে গ্রীষ্মকালীন বারি পেঁয়াজ-৫ এর বাম্পার ফলন হয়েছে। এক বিঘা জমিতে উৎপাদন হয়েছে প্রায় ২০০ মন। কম খরচে এবং কম সময়ে অধিক উৎপাদনের কারণে এলাকার কৃষকের মধ্যে গ্রীষ্মকালীন বারি পেঁয়াজ-৫ উৎপাদনে ব্যাপক সাড়া পড়েছে। 

বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র উদ্ভাবিত বগুড়া মসলা গবেষণা কেন্দ্রের তত্ত্বাবধানে গ্রীষ্মকালীন বারি পেঁয়াজ-৫ বছরে তিনবার চাষ করা যায়। তবে শীতকালীন মৌসুমে মুড়ি কাটা এবং চারা পেঁয়াজ উৎপাদন করলে বা এই জাতের বীজ ও চারা তৈরি করলে এই পেঁয়াজ দুইবার আবাদ হয়। শীতকালে কৃষকরা বারি পেঁয়াজ-৫ জাতের পেঁয়াজের বীজ ও চারা উৎপাদন করলে বীজ এবং চারা নিয়ে কৃষকদের কোন সমস্যায় পড়তে হবে না। তাছাড়া বীজ ও চারা বিক্রি করেও বিপুল টাকা উপার্জন হয়। দেশে ব্যাপক ভিত্তিতে বেলে দোআঁশ যুক্ত উঁচু জমিতে গ্রীষ্মকালীন বারি পেঁয়াজ-৫ আবাদের অপার সম্ভাবনা রয়েছে। ব্যাপক ভিত্তিতে গ্রীষ্মকালীন বারি পেঁয়াজ-৫ আবাদ হলে দেশে পেঁয়াজের ঘাটতি পূরণ করে বিদেশে রপ্তানি করা যেতে পারে কৃষিবিদরা জানিয়েছেন।

স্থানীয় কৃষক ও কৃষি কর্মকর্তারা জানান, গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন করতে সময় প্রায় ৯০ দিন। চারা উৎপাদনে ৪০ থেকে ৪৫ দিন। এক কেজি বীজে ১ বিঘা জমিতে এই পেঁয়াজ উৎপাদন করা যায়। একটি পেঁয়াজের আকার অনেক বড় অর্থাৎ ২০০ থেকে ৩০০ গ্রাম পর্যন্ত ওজন হয়। রাসায়নিক সারের সাথে জৈব সার ব্যবহার করলে পেঁয়াজের আকৃতি সুন্দর এবং অনেক বড় হয়।

জাতীয় পদকপ্রাপ্ত কৃষক শাজাহান আলী বাদশা এবারে কুতুবপুর গ্রামে প্রায় ৮ বিঘা জমিতে গ্রীষ্মকালীন বারি পেঁয়াজ-৫ জাতের আবাদ করেছেন। তিনি বিঘায় ফলন পেয়েছেন ২০০ মণ। তিনি বলেন, আমাদের দেশে গড়মকালে তেমন পেঁয়াজ আবাদ হয় না । বগুড়ার মসলা গবেষণা কেন্দ্র গ্রীষ্মকালীন বারি পেঁয়াজ-৫ নামে একটি জাত বের করেছে। এবারে এই পেঁয়াজ আবাদ করে ব্যাপক ফলন পেয়েছে। যদি এভাবে ফলন পাওয়া যায় তাহলে দেশে যেসব উঁচু এলাকা রয়েছে, সেখানে বর্ষাকালে এই পেঁয়াজ আবাদ করলে দেশে পেঁয়াজের ঘাটতি পূরণের পর বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। তবে দেশে পেঁয়াজের বীজের ঘাটতি রয়েছে। পেঁয়াজ চাষিদের বেশী দামে বীজ কিনতে হয়।

পেঁয়াজের বীজ ও চারা উৎপাদনের জন্য সরকারের কাছে সহযোগিতা কামনা করে তিনি বলেন, নির্ধারিত মূল্যে মানসম্মত সার, বীজ ও কীটনাশক সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।  

মহাদেবপুর গ্রামের শাহিনুজ্জামান এবারে আড়াই বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ করেছিলেন। তিনি বলেন, এক একটি পেঁয়াজের ওজন ২৫০ থেকে ৩০০ গ্রাম। সংকট সময়ে পেঁয়াজ উঠে যাওয়ায় প্রথম দিকে তিনি ১৪০ টাকা কেজি দরে ৬০ মন পেঁয়াজ বিক্রি করেছেন। মসলা গবেষণা কেন্দ্র বিএডিসি’র মাধ্যমে বীজ সরবরাহ করেছেন বলে জানান তিনি। শাহীন বলেন, বীজ কিনে আবাদ করলে বছরে তিনবার এই পেঁয়াজ উৎপাদন করা যায়।

উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না মৌসুমে ১০০ বিঘা জমিতে গ্রীষ্মকালীন বারি পেঁয়াজ-৫ আবাদ হয়েছে বলে জানিয়েছেন। এবছর ১ আগস্টও ২২ সেপ্টেম্বর এই পেঁয়াজের চারা রোপণ করা হয়েছে। মুড়িকাটা পেঁয়াজের আগেই এ পেঁয়াজ হয়েছে। প্রতি বছর যদি এই পেঁয়াজ আমরা চাষাবাদ করতে পারি তাহলে সংকট সময়ে পেঁয়াজ বিক্রি করে কৃষক লাভবান হবে। কৃষক জমিতে রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার-গোবর সার ব্যবহার করে তাহলে পেঁয়াজের বাল্ব ভালো এবং এক বিঘা জমিতে ২০০ মণ পেঁয়াজ উৎপাদিত হবে। এতে কৃষক লাভবান হওয়ার সাথে সাথে দেশে পেঁয়াজের ঘাটতি দূর হবে। আমরা কৃষি অফিস থেকে বীজ সরবরাহের চেষ্টা করছি।  

এদিকে শনিবার (১৪ ডিসেম্বর) ঈশ্বরদীর মা মণি গ্রীষ্মকালীন পেঁয়াজের বাল্ব উৎপাদন বিষয়ক কৃষক-কৃষাণী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন বগুড়া বিএআরআইয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জুলফিকার হায়দার প্রধান। প্রধান অতিথি ছিলেন গাজীপুর বিএআরআইয়ের পরিচালক ড. মুন্সী রাশীদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী বিএআরআই ডাল গবেষণা  কেন্দ্রের পরিচালক ড. মো. সালেহ উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব কামরুল হাসান, পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জামাল উদ্দিন, ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক ড. মহিউদ্দিন। কৃষিতে এআইপি কৃষক শাহজাহান আলী পেঁপে বাদশাসহ জেলার বিভিন্ন এলাকার কৃষক এসময় উপস্থিত ছিলেন। বক্তারা গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন পদ্ধতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন।

  • সর্বশেষ নিউজ
  • জনপ্রিয় নিউজ

১ নিঃসন্দেহে মৃত্যুর পরও জীবন আছে, দাবি মার্কিন গবেষকের

২ বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৩ যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

৪ শ্রীপুরে মাদকসেবীকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড

৫ ঝিনাইদহে নারীদের মাঝে বিনামূল্যে বাছুর বিতরণ

৬ ভাষাসৈনিক গোলাম কাওসার আর নেই

৭ মেহেরপুরে সারের কৃত্রিম সংকট, লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক

৮ আজও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ, সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

৯ পৌরসভার ল্যাম্পপোস্ট তুলে বাড়িতে নিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

১০ কুষ্টিয়ার সুগার মিলের স্কেলের ছোয়ায় আঁখ যাচ্ছে অন্য মিলে