Logo
আজকের পত্রিকাম্যাগাজিনসোশ্যাল মিডিয়া
হোম
সর্বশেষ
জাতীয়
সারাদেশ
কৃষি
বিশ্ব
খেলা
বিনোদন
শিক্ষা
বাণিজ্য
স্বাস্থ্য
ভিডিও

বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ...

সম্পাদক ও প্রকাশক: আবু মনি জুবায়েদ রিপন

ভারপ্রাপ্ত সম্পাদক: আবু মনি সাকলায়েন এলিন

কৃষি কণ্ঠ মিডিয়া লিমিটেড...

ফোন: +8801712215219

ই-মেইল: krishikhantho@gmail.com

কৃষি কণ্ঠগোপনীয়তা নীতিশর্তাবলিমহড়া প্রকাশের নীতিবাংলা কনভার্টারবিজ্ঞাপনযোগাযোগছুটির তালিকাদিবস
অ্যাপ ডাউনলোডআইফোন

© কৃষি কণ্ঠ ২০২8 | Developed By: Rasel

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

/ কৃষি
Abu Mani Saklain
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ৭:২২:২১ এএম

এ সম্পর্কিত আরও খবর

ঈশ্বরদীতে গ্রীষ্মকালীন পেয়াঁজের বাম্পার ফলনে ব্যাপক উৎসাহ কৃষকের

ঈশ্বরদীতে গ্রীষ্মকালীন পেয়াঁজের বাম্পার ফলনে ব্যাপক উৎসাহ কৃষকের

মেহেরপুরে সারের কৃত্রিম সংকট, লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক

মেহেরপুরে সারের কৃত্রিম সংকট, লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক

কুষ্টিয়ার সুগার মিলের স্কেলের ছোয়ায় আঁখ যাচ্ছে অন্য মিলে

কুষ্টিয়ার সুগার মিলের স্কেলের ছোয়ায় আঁখ যাচ্ছে অন্য মিলে

ঝিনাইদহ শৈলকুপায় কৃষি শ্রমিকের সংকট, চাহিদা মেটাচ্ছে শিক্ষার্থীরা

ঝিনাইদহ শৈলকুপায় কৃষি শ্রমিকের সংকট, চাহিদা মেটাচ্ছে শিক্ষার্থীরা

১ কেজি চিনির উৎপাদন ব্যয় ৫৪২ টাকা

১ কেজি চিনির উৎপাদন ব্যয় ৫৪২ টাকা

সারের বস্তায় দুর্নীতি: ১ বস্তা সার কিনে ৪০ বস্তার বিল

সারের বস্তায় দুর্নীতি: ১ বস্তা সার কিনে ৪০ বস্তার বিল

গাইবান্ধায় বেড়েছে ঠান্ডার প্রকোপ, সূর্যের দেখা মিলছেনা

গাইবান্ধায় বেড়েছে ঠান্ডার প্রকোপ, সূর্যের দেখা মিলছেনা

যশোরের গদখালী ফুলের রাজধানীতে ব্যস্ত চাষিরা

যশোরের গদখালী ফুলের রাজধানীতে ব্যস্ত চাষিরা

হিলিতে কমেছে পিয়াজ ও কাঁচা মরিচের দাম

হিলিতে কমেছে পিয়াজ ও কাঁচা মরিচের দাম

পদ্মার চরে সবুজ বিপ্লব

পদ্মার চরে সবুজ বিপ্লব

কৃষি কেন তরুণদের কাছে আকর্ষণীয় নয়

কৃষি কেন তরুণদের কাছে আকর্ষণীয় নয়

কৃষি নেই তো খাদ্য নেই, খাদ্য নেই তো জীবন নেই। খাদ্যনিরাপত্তা ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করতে হলে কৃষিতে তরুণদের সম্পৃক্ত করতে হবে। দেশে ১৫ থেকে ২৯ বছর বয়সীদের তরুণ হিসেবে ধরা হয়। সে হিসাবে তরুণ জনগোষ্ঠীর হার ২৭ দশমিক ৯৬ শতাংশ, সংখ্যায় যা পৌনে ৫ কোটি।

সম্প্রতি তরুণদের কৃষিতে সম্পৃক্ততার হার বেড়েছে। তরুণদের প্রায় ১৭ থেকে ২০ শতাংশ কৃষি বা খামারে কাজ করেন। এই সংখ্যা অঞ্চলভেদে ভিন্ন হতে পার। গ্রামীণ তরুণদের কৃষিতে সম্পৃক্ততা তুলনামূলকভাবে বেশি। সম্প্রতি বাংলাদেশের তরুণ প্রজন্মের কৃষি ও খামারে সম্পৃক্ত হওয়ার আগ্রহ বাড়ছে। তাঁরা দেশের কৃষি খাতের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তরুণেরা, বিশেষত শিক্ষিত তরুণেরা পুরো বাংলাদেশের কৃষির চিত্র পাল্টে দিচ্ছেন। যেমন দক্ষিণের জেলা পিরোজপুরের তরুণেরা সমতল ভূমিতে মালটা চাষে সফল হয়েছেন। ঢাকার অদূরে সাভার ও কালিয়াকৈরে সবজি চাষে রীতিমতো বিপ্লব ঘটিয়েছেন তরুণেরা। রাজশাহীতে আম আর ধানের চাষে তাঁরা সূচনা করেছেন নতুন দিগন্তের।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, তরুণেরাই এখন কৃষির প্রাণ। এখন কৃষিকাজে জড়িত ব্যক্তিদের ৬০ থেকে ৭০ শতাংশই ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ। গোলমরিচ, গ্রীষ্মকালীন পেঁয়াজ, টমেটো, ড্রাগন, স্ট্রবেরি, মালটা ও কমলা ফলের মতো নিশ্চিত মুনাফা আছে, এমন খাতগুলোতে তরুণেরা বিনিয়োগ করছেন। তাঁরা কৃষিপণ্য বিপণন ও কৃষি যন্ত্রপাতির ব্যবসায় এগিয়ে আসছেন। এ ছাড়া মৎস্য চাষ, গাভী লালন–পালন ও হাঁস-মুরগি পালনেও এগিয়ে যাচ্ছেন তাঁরা। এই প্রেক্ষাপটে বাংলাদেশের কৃষি খাতে তরুণদের সম্পৃক্ততার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা কী কী, এ বিষয়ে নজর দেওয়া যাক।

তরুণদের কৃষিতে সম্পৃক্ততায় কিছু পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তনগুলো হলো—১. সাম্প্রতিক বছরগুলোতে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও উদ্যোক্তা সংস্কৃতির প্রসারের ফলে তরুণ প্রজন্মের মধ্যে কৃষির প্রতি আগ্রহ বেড়েছে। বিশেষ করে, তথ্যপ্রযুক্তির ব্যবহার, ডিজিটাল মার্কেটিং ও কৃষি উদ্যোক্তা হওয়ার সুযোগ তরুণদের এই খাতে আগ্রহী করে তুলেছে। ২. তরুণ প্রজন্ম কৃষিকে এখন আর শুধু প্রথাগত পদ্ধতিতে সীমাবদ্ধ রাখতে চান না। তাঁরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষির উন্নতি ঘটানোর চেষ্টা করছেন। উদাহরণস্বরূপ, তরুণেরা স্মার্টফোন অ্যাপ্লিকেশন ও ইন্টারনেটের মাধ্যমে কৃষকদের কাছে ফসল উৎপাদন, পোকামাকড় নিয়ন্ত্রণ ও বাজারজাতকরণ–সম্পর্কিত তথ্য সহজলভ্য করে তুলছেন। এ ছাড়া বিভিন্ন ধরনের অটোমেশন টেকনোলজি যেমন ড্রোন, স্যাটেলাইট ইমেজারি ও সেন্সর ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খরচ কমানো সম্ভব হচ্ছে। এই ধরনের উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার তরুণদের কৃষিতে আকৃষ্ট করছে। ৩. কৃষি খাতে তরুণ উদ্যোক্তারা কৃষি প্রক্রিয়াকরণ, প্যাকেজিং ও রপ্তানির মতো খাতগুলোতে বিনিয়োগ করছেন। অনেকে আবার খামার ব্যবস্থাপনা, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন ও ডেইরি ফার্মের মতো উদ্যোগ নিচ্ছেন। ৪. কৃষিতে তরুণ নারীদের অংশগ্রহণের বিষয়টিও উল্লেখযোগ্য।

বাংলাদেশে নারীরা কৃষির প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে তরুণ নারীদের কৃষিতে সম্পৃক্ততা ক্রমবর্ধমান। নারী উদ্যোক্তারা কৃষিতে সাফল্য অর্জন করে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি অন্য নারীদেরও উদ্বুদ্ধ করছেন।

তরুণদের কৃষিতে সম্পৃক্ততায় কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য চ্যালেঞ্জগুলো হলো—১. অনেক তরুণের কাছে কৃষি এখনো আকর্ষণীয় একটি পেশা হিসেবে বিবেচিত হয় না। ২. কৃষিতে আর্থিক ঝুঁকি বেশি ও আয় কম। ৩. আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণের অভাব। ৪. ঋণপ্রাপ্তির প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ। ৫. তরুণ কৃষকদের সংগঠনের অভাব। ৬. ভূমি ও কৃষিব্যবস্থার সংস্কারের অভাব তথা জমির মালিকানায় সমস্যা। ৭. কৃষি পরিবারের জন্য সহায়ক সরকারি পরিকল্পনার অভাব। ৮. দুর্বল গ্রামীণ অবকাঠামো। ৯. জমির মালিকানার নিরাপত্তাহীনতা ও জমির ক্রমবর্ধমান মূল্য। ১০. কৃষকদের আত্মপরিচয় সংকট অর্থাৎ সমাজে কৃষির প্রতি নেতিবাচক ধারণা ও শহরমুখী মনোভাব। ১১. নিয়মিত শিক্ষা ও প্রশিক্ষণের অভাব ও ১২. উদ্যোগ ও নীতি-সমর্থনের অভাব।

যদি আমরা তরুণদের কৃষিতে আরও সম্পৃক্ত করতে চাই, তাহলে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু উদ্যোগ হলো—১. তরুণদের কৃষিপ্রযুক্তির প্রশিক্ষণ প্রদান এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারে দক্ষ করে তোলার জন্য বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি চালু করা। ২. তরুণ উদ্যোক্তাদের কৃষি খাতে বিনিয়োগের জন্য ঋণ বা আর্থিক সহায়তা প্রদান করা। এর ফলে তরুণেরা কৃষি প্রক্রিয়াকরণ, কৃষিপণ্য রপ্তানি ও খামার ব্যবস্থাপনায় নতুন নতুন উদ্যোগ নিতে পারবে। ৩. সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তরুণ কৃষকেরা সহজেই কৃষিবিষয়ক তথ্য, বাজারদর ও বিপণন কৌশল সম্পর্কে জানতে পারবে। ৪. কৃষিপণ্য সরাসরি বাজারে বিক্রির সুযোগ তৈরি ও মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানো। ৫. কৃষিশিক্ষার মানোন্নয়ন ও কৃষি গবেষণার ক্ষেত্রে সরকারি–বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা, যা তরুণদের কৃষিতে আগ্রহী করবে।

তরুণেরা দেশের ভবিষ্যৎ। একই কারণে তাঁরা কৃষি ও গ্রামীণ শিল্পেরও ভবিষ্যৎ। কৃষিতে তরুণদের সম্পৃক্ততা দেশের খাদ্যনিরাপত্তা, পুষ্টি নিশ্চিতকরণ, কৃষিপণ্য রপ্তানি, কৃষি খাতের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলে আলোচিত বিষয়গুলো সংশ্লিষ্ট মহলের বিবেচনায় নেওয়া উচিত।

  • সর্বশেষ নিউজ
  • জনপ্রিয় নিউজ

১ নিঃসন্দেহে মৃত্যুর পরও জীবন আছে, দাবি মার্কিন গবেষকের

২ ঈশ্বরদীতে গ্রীষ্মকালীন পেয়াঁজের বাম্পার ফলনে ব্যাপক উৎসাহ কৃষকের

৩ বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৪ যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

৫ শ্রীপুরে মাদকসেবীকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড

৬ ঝিনাইদহে নারীদের মাঝে বিনামূল্যে বাছুর বিতরণ

৭ ভাষাসৈনিক গোলাম কাওসার আর নেই

৮ মেহেরপুরে সারের কৃত্রিম সংকট, লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক

৯ আজও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ, সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

১০ পৌরসভার ল্যাম্পপোস্ট তুলে বাড়িতে নিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা