কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়া কুমারখালি উপজেলায় গনঅধিকার পরিষদ (জিওপি) এর কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি অনুমোদন প্রদান করা হয়। আগামী এক বছরের জন্য আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কুষ্টিয়া জেলা গনঅধিকার পরিষদ। রবিবার (০৭ জুন) বিকেল ৫টার দিকে, কুষ্টিয়া জেলা গনঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক স্বাক্ষরিত দলীয় প্যাডে ২৮ জনের নাম উল্লেখ্য করা হয়।
অনুমোদিত কমিটিতে কুমারখালি উপজেলা গনঅধিকার পরিষদের নবাগত সভাপতি হারুন অর রশিদ হারুন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু। এছাড়াও কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এক বার্তায় জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক জানান, নতুন কমিটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে কাজ করবে।
এদিকে নবগঠিত কমিটির নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কুমারখালী উপজেলায় গণঅধিকার পরিষদের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।