Logo
আজকের পত্রিকাম্যাগাজিনসোশ্যাল মিডিয়া
হোম
সর্বশেষ
জাতীয়
সারাদেশ
কৃষি
বিশ্ব
খেলা
বিনোদন
শিক্ষা
বাণিজ্য
স্বাস্থ্য
ভিডিও

বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ...

সম্পাদক ও প্রকাশক: আবু মনি জুবায়েদ রিপন

ভারপ্রাপ্ত সম্পাদক: আবু মনি সাকলায়েন এলিন

কৃষি কণ্ঠ মিডিয়া লিমিটেড...

ফোন: +8801712215219

ই-মেইল: krishikhantho@gmail.com

কৃষি কণ্ঠগোপনীয়তা নীতিশর্তাবলিমহড়া প্রকাশের নীতিবাংলা কনভার্টারবিজ্ঞাপনযোগাযোগছুটির তালিকাদিবস
অ্যাপ ডাউনলোডআইফোন

© কৃষি কণ্ঠ ২০২8 | Developed By: Rasel

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

/ সারাদেশ
Abu Mani Saklain
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ৪:২২:৫০ এএম

এ সম্পর্কিত আরও খবর

লাল পতাকা পুতে ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনে কঠোর নিষেধাজ্ঞা

লাল পতাকা পুতে ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনে কঠোর নিষেধাজ্ঞা

হারিয়ে যাচ্ছে দেশীয় ফল

হারিয়ে যাচ্ছে দেশীয় ফল

বর্ষা এলেই জলাবদ্ধতা

বর্ষা এলেই জলাবদ্ধতা

শেয়ার কিনে বিক্রি করা যাবে একদিনেই

শেয়ার কিনে বিক্রি করা যাবে একদিনেই

ধান কাটার শ্রমিকের সংকট, চরম বিপাকে কৃষক

ধান কাটার শ্রমিকের সংকট, চরম বিপাকে কৃষক

বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

শ্রীপুরে মাদকসেবীকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড

শ্রীপুরে মাদকসেবীকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড

ঝিনাইদহে নারীদের মাঝে বিনামূল্যে বাছুর বিতরণ

ঝিনাইদহে নারীদের মাঝে বিনামূল্যে বাছুর বিতরণ

ভাষাসৈনিক গোলাম কাওসার আর নেই

ভাষাসৈনিক গোলাম কাওসার আর নেই

কুষ্টিয়া পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় অপারেটর ও উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়ন এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুষ্টিয়া পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় অপারেটর ও উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়ন এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুষ্টিয়া পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে নিয়োজিত অপারেটর ও উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ আজ ২৫ আগষ্ট স্থানীয় দিশা প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া পৌরসভার আয়োজনে এবং নেদারল্যাণ্ডভিত্তিক উন্নয়ন সহযোগি প্রতিষ্ঠান SNV-এর সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

 

প্রশিক্ষণে বর্জ্য কী, বর্জ্যের উৎপাদন ও শ্রেণিবিন্যাস, কুষ্টিয়া পৌরসভার বর্তমান বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি, উৎসস্থলে বর্জ্য পৃথকীকরণ এবং বাড়ি বাড়ি থেকে সঠিক পদ্ধতিতে বর্জ্য সংগ্রহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া নিরাপদ ও মানসম্মত বর্জ্য পরিবহন, ভ্যানের রক্ষণাবেক্ষণ এবং নির্ধারিত রুট ও সময়সূচি অনুসরণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

প্রশিক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেবার মান ও নিরাপত্তা নিশ্চিতকরণ। পাশাপাশি কর্মীদের দায়িত্ব ও ভূমিকা এবং সংশ্লিষ্ট নীতিমালা সম্পর্কেও আলোচনা করা হয়।

 

বর্জ্য অপসারণে নিয়োজিত কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE)-এর পরিচিতি ও সঠিক ব্যবহার, কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, বর্জ্য অপসারণ-সংক্রান্ত জনস্বাস্থ্য ঝুঁকি, কর্মক্ষেত্রে ঝুঁকি শনাক্তকরণ এবং পেশাগত আচরণবিধি নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

 

প্রশিক্ষণে কুষ্টিয়া পৌরসভার পক্ষে পৌর নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রকৌশলী (পানি ও স্যানিটেশন), সহকারী প্রকৌশলী (পূর্ত), শহর পরিকল্পনাবিদ, হিসাবরক্ষণ কর্মকর্তা, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক), কনজারভেন্সী ইন্সপেক্টর এবং কনজারভেন্সী সুপারভাইজারবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 বেসরকারি অপারেটরদের পক্ষে পলিন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, সুপারভাইজার গন এবং রূপসী বাংলা পল্লী সেবা সংস্থার সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

 

প্রশিক্ষণের সহায়ক হিসেবে উত্তম কুমার সরকার এবং এসএনভির প্রজেক্ট অফিসার নবনিতা সাহা সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন।

 

কুষ্টিয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও দক্ষ, নিরাপদ ও মানসম্মত করার পাশাপাশি বেসরকারি অপারেটর ও সংশ্লিষ্ট কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের সক্ষমতা উন্নয়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ নিউজ
  • জনপ্রিয় নিউজ

১ লাল পতাকা পুতে ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনে কঠোর নিষেধাজ্ঞা

২ হারিয়ে যাচ্ছে দেশীয় ফল

৩ বর্ষা এলেই জলাবদ্ধতা

৪ শেয়ার কিনে বিক্রি করা যাবে একদিনেই

৫ কুমারখালী উপজেলা গণঅধিকার পরিষদের কমিটি গঠন

৬ ধান কাটার শ্রমিকের সংকট, চরম বিপাকে কৃষক

৭ অনলাইন জুয়ার শতাধিক সাইট বন্ধে বিটিআরসিতে তালিকা দিয়েছে সিআইডি

৮ নিঃসন্দেহে মৃত্যুর পরও জীবন আছে, দাবি মার্কিন গবেষকের

৯ ঈশ্বরদীতে গ্রীষ্মকালীন পেয়াঁজের বাম্পার ফলনে ব্যাপক উৎসাহ কৃষকের

১০ বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন