Logo
আজকের পত্রিকাম্যাগাজিনসোশ্যাল মিডিয়া
হোম
সর্বশেষ
জাতীয়
সারাদেশ
কৃষি
বিশ্ব
খেলা
বিনোদন
শিক্ষা
বাণিজ্য
স্বাস্থ্য
ভিডিও

বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ...

সম্পাদক ও প্রকাশক: আবু মনি জুবায়েদ রিপন

ভারপ্রাপ্ত সম্পাদক: আবু মনি সাকলায়েন এলিন

কৃষি কণ্ঠ মিডিয়া লিমিটেড...

ফোন: +8801712215219

ই-মেইল: krishikhantho@gmail.com

কৃষি কণ্ঠগোপনীয়তা নীতিশর্তাবলিমহড়া প্রকাশের নীতিবাংলা কনভার্টারবিজ্ঞাপনযোগাযোগছুটির তালিকাদিবস
অ্যাপ ডাউনলোডআইফোন

© কৃষি কণ্ঠ ২০২8 | Developed By: Rasel

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

/ বিশ্ব
Abu Mani Saklain
প্রকাশ : ২ ডিসেম্বর ২০২৪, ৩:৪২:৫৮ পিএম

এ সম্পর্কিত আরও খবর

চরম তিক্ত অবস্থার দিকে যাচ্ছে দু’দেশের সম্পর্ক

চরম তিক্ত অবস্থার দিকে যাচ্ছে দু’দেশের সম্পর্ক

আন্তর্জাতিক অপরাধ আদালতের অস্তিত্ব বিপদের মধ্যে রয়েছে: প্রেসিডেন্ট

আন্তর্জাতিক অপরাধ আদালতের অস্তিত্ব বিপদের মধ্যে রয়েছে: প্রেসিডেন্ট

ফিলিপাইনে সামুদ্রিক কচ্ছপ খেয়ে ৩ জনের মৃত্যু, অসুস্থ অন্তত ৩২

ফিলিপাইনে সামুদ্রিক কচ্ছপ খেয়ে ৩ জনের মৃত্যু, অসুস্থ অন্তত ৩২

ফিলিপাইনের মাগুইন্দানাও দেল নরতে প্রদেশে বিপন্ন প্রজাতির সামুদ্রিক কচ্ছপ খেয়ে তিনজনের মৃত্যু এবং অন্তত ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে একটি উপকূলীয় শহরে আদিবাসী তেদুরাই সম্প্রদায়ের মানুষদের তৈরি সামুদ্রিক কচ্ছপ থেকে তৈরি খাবার খাওয়ার পর ডায়রিয়া, বমি ও পেটের ব্যথার উপসর্গ দেখা দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সামুদ্রিক কচ্ছপ শিকার ও খাওয়া ফিলিপাইনের পরিবেশ সংরক্ষণ আইনে নিষিদ্ধ। তবে কিছু সম্প্রদায়ের কাছে এটি ঐতিহ্যবাহী খাবার হিসেবে বিবেচিত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দূষিত শৈবাল খাওয়া সামুদ্রিক কচ্ছপ বিষাক্ত হতে পারে, এমনকি যদি তারা দেখতে সুস্থও মনে হয়।

স্থানীয় কর্মকর্তা আইরিন দিল্লো জানান, ওই সামুদ্রিক কচ্ছপ থেকে তৈরি খাবার কিছু কুকুর, বিড়াল ও মুরগিকেও খাওয়ানো হয়েছিল। এতে সেগুলোর মৃত্যু হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।

অ্যাডোবো নামে একটি জনপ্রিয় ফিলিপিনো খাবার হিসেবে রান্না করা হয় এই সামুদ্রিক কচ্ছপ। এই খাবারে ভিনেগার ও সয়া সস দিয়ে মাংস ও সবজি স্ট্যু করা হয়।

ডাতু ব্লাহ সিনসুয়াত শহরটি সাদা বালির সৈকত ও স্বচ্ছ পানির জন্য পরিচিত। এখানকার বাসিন্দারা সাধারণত সমুদ্র থেকে খাবার সংগ্রহ করেন। আইরিন দিল্লো বলেন, তাদের গ্রামে প্রচুর সামুদ্রিক খাবার, যেমন চিংড়ি ও মাছ রয়েছে। এটি খুবই দুর্ভাগ্যজনক যে এরপরও তারা সামুদ্রিক কচ্ছপ খাওয়ার ঝুঁকি নিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ মানুষ ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন। তবে যেসব ব্যক্তির মৃত্যু হয়েছে, স্থানীয় প্রথা অনুযায়ী তাদের তাৎক্ষণিকভাবে সমাহিত করা হয়েছে।

স্থানীয় কাউন্সিলর ডাতু মোহাম্মদ সিনসুয়াত জুনিয়র জানিয়েছেন, তিনি এসব প্রাণীর শিকার নিষিদ্ধ করার ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে, এ ধরনের খাদ্য বিষক্রিয়ার ঘটনা আর ঘটবে না।

অধিকাংশ সামুদ্রিক কচ্ছপ প্রজাতি বিপন্ন হিসেবে চিহ্নিত। ২০১৩ সালে ফিলিপাইনের ইস্টার্ন সামার প্রদেশেও এমন ঘটনা ঘটেছিল। ওই সময় ৬৮ জন অসুস্থ হন ও চারজন মারা যান।

  • সর্বশেষ নিউজ
  • জনপ্রিয় নিউজ

১ নিঃসন্দেহে মৃত্যুর পরও জীবন আছে, দাবি মার্কিন গবেষকের

২ ঈশ্বরদীতে গ্রীষ্মকালীন পেয়াঁজের বাম্পার ফলনে ব্যাপক উৎসাহ কৃষকের

৩ বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৪ যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

৫ শ্রীপুরে মাদকসেবীকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড

৬ ঝিনাইদহে নারীদের মাঝে বিনামূল্যে বাছুর বিতরণ

৭ ভাষাসৈনিক গোলাম কাওসার আর নেই

৮ মেহেরপুরে সারের কৃত্রিম সংকট, লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক

৯ আজও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ, সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

১০ পৌরসভার ল্যাম্পপোস্ট তুলে বাড়িতে নিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা