Logo
আজকের পত্রিকাম্যাগাজিনসোশ্যাল মিডিয়া
হোম
সর্বশেষ
জাতীয়
সারাদেশ
কৃষি
বিশ্ব
খেলা
বিনোদন
শিক্ষা
বাণিজ্য
স্বাস্থ্য
ভিডিও

বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ...

সম্পাদক ও প্রকাশক: আবু মনি জুবায়েদ রিপন

ভারপ্রাপ্ত সম্পাদক: আবু মনি সাকলায়েন এলিন

কৃষি কণ্ঠ মিডিয়া লিমিটেড...

ফোন: +8801712215219

ই-মেইল: krishikhantho@gmail.com

কৃষি কণ্ঠগোপনীয়তা নীতিশর্তাবলিমহড়া প্রকাশের নীতিবাংলা কনভার্টারবিজ্ঞাপনযোগাযোগছুটির তালিকাদিবস
অ্যাপ ডাউনলোডআইফোন

© কৃষি কণ্ঠ ২০২8 | Developed By: Rasel

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

/ সারাদেশ
Abu Mani Saklain
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮:৩৬ এএম

এ সম্পর্কিত আরও খবর

হারিয়ে যাচ্ছে দেশীয় ফল

হারিয়ে যাচ্ছে দেশীয় ফল

বর্ষা এলেই জলাবদ্ধতা

বর্ষা এলেই জলাবদ্ধতা

শেয়ার কিনে বিক্রি করা যাবে একদিনেই

শেয়ার কিনে বিক্রি করা যাবে একদিনেই

ধান কাটার শ্রমিকের সংকট, চরম বিপাকে কৃষক

ধান কাটার শ্রমিকের সংকট, চরম বিপাকে কৃষক

বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

শ্রীপুরে মাদকসেবীকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড

শ্রীপুরে মাদকসেবীকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড

ঝিনাইদহে নারীদের মাঝে বিনামূল্যে বাছুর বিতরণ

ঝিনাইদহে নারীদের মাঝে বিনামূল্যে বাছুর বিতরণ

ভাষাসৈনিক গোলাম কাওসার আর নেই

ভাষাসৈনিক গোলাম কাওসার আর নেই

আজও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ, সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

আজও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ, সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

কুমারখালির শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ পরিদর্শনে সেলিম ভূঁইয়া

কুমারখালির শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ পরিদর্শনে সেলিম ভূঁইয়া

কুষ্টিয়া জেলা কুমারখালির শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ পরিদর্শন করেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

শনিবার (১৪ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কলেজ পরিদর্শন অনুষ্ঠানে শিক্ষকরা উক্ত কলেজ জাতীয়করনের দাবি জানান। এর আগে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কুষ্টিয়ায় এক শিক্ষক সমাবেশ শেষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে কলেজটি পরিদর্শন করেছেন। এসময় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, বাংলা সাহিত্যের সব ধারাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীতে ছিলো সমৃদ্ধ। তার হাত ধরেই বাংলা সাহিত্য পায় নতুন রূপ ও মননশীল। যা বয়ে আনে বিশ্ব অঙ্গনে এক বিরল সম্মান। বাংলা সাহিত্যে একমাত্র রবীন্দ্রনাথেরই একটি নিজস্ব অধ্যায় রয়েছে। যে অধ্যায় বাংলা সাহিত্যকে দিয়েছে এক মহান উচ্চতা। আর তার নামে কলেজটি আজও জাতীয়করণ করা হয়নি,এটা দু:খজনক বলে আখ্যা দেন তিনি।

তিনি আরো বলেন, বিগত সময়ে ফ্যাসিস আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে যে কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেছে। কিন্তু বাংলা সাহিত্যেকে যিনি মহান উচ্চতা দিয়েছেন সেই কলেজটি জাতীয়করন করা হয় নি। এটা বৈষম্য ছাড়া আর কিছুই হতে পারে না। তবে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে এই কলেজটি জাতীয়করন করার আহব্বান জানান সেলিম ভূঁইয়া।

এদিকে রবীন্দ্রনাথ ঠাকুর কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুষ্টিয়া ইসলামীয়া কলেজের সাবেক অধ্যক্ষ নওয়াব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

অনুষ্ঠানে পরিচালনা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুষ্টিয়ার সভাপতি অধ্যাপক মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাদশা, শিক্ষক কর্মচারী ঐক্যজোট কুষ্টিয়ার সাধারন সম্পাদক হামিদুর রহমান বকুল,

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুষ্টিয়া সদর উপজেলার সভাপতি অধ্যক্ষ মনজুরুল ইসলাম ও সাধারন সম্পাদক উপাধ্যক্ষ সালাউদ্দিন। সাংবাদিক আসাদুজ্জামান আসাদ প্রমূখ। সার্বিক কাজে রবীন্দ্রনাথ ঠাকুর কলেজের শরীর চর্চার শিক্ষক মনিরুজ্জামান, সিনিয়র প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ আলমগীর হোসেন সহ কলেজের সকল শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ নিউজ
  • জনপ্রিয় নিউজ

১ হারিয়ে যাচ্ছে দেশীয় ফল

২ বর্ষা এলেই জলাবদ্ধতা

৩ শেয়ার কিনে বিক্রি করা যাবে একদিনেই

৪ কুমারখালী উপজেলা গণঅধিকার পরিষদের কমিটি গঠন

৫ ধান কাটার শ্রমিকের সংকট, চরম বিপাকে কৃষক

৬ অনলাইন জুয়ার শতাধিক সাইট বন্ধে বিটিআরসিতে তালিকা দিয়েছে সিআইডি

৭ নিঃসন্দেহে মৃত্যুর পরও জীবন আছে, দাবি মার্কিন গবেষকের

৮ ঈশ্বরদীতে গ্রীষ্মকালীন পেয়াঁজের বাম্পার ফলনে ব্যাপক উৎসাহ কৃষকের

৯ বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১০ যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২