Logo
আজকের পত্রিকাম্যাগাজিনসোশ্যাল মিডিয়া
হোম
সর্বশেষ
জাতীয়
সারাদেশ
কৃষি
বিশ্ব
খেলা
বিনোদন
শিক্ষা
বাণিজ্য
স্বাস্থ্য
ভিডিও

বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ...

সম্পাদক ও প্রকাশক: আবু মনি জুবায়েদ রিপন

ভারপ্রাপ্ত সম্পাদক: আবু মনি সাকলায়েন এলিন

কৃষি কণ্ঠ মিডিয়া লিমিটেড...

ফোন: +8801712215219

ই-মেইল: krishikhantho@gmail.com

কৃষি কণ্ঠগোপনীয়তা নীতিশর্তাবলিমহড়া প্রকাশের নীতিবাংলা কনভার্টারবিজ্ঞাপনযোগাযোগছুটির তালিকাদিবস
অ্যাপ ডাউনলোডআইফোন

© কৃষি কণ্ঠ ২০২8 | Developed By: Rasel

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

/ জাতীয়, সারাদেশ
Abu Mani Saklain
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ৭:৩৫:৫৪ এএম

এ সম্পর্কিত আরও খবর

বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

শ্রীপুরে মাদকসেবীকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড

শ্রীপুরে মাদকসেবীকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড

ঝিনাইদহে নারীদের মাঝে বিনামূল্যে বাছুর বিতরণ

ঝিনাইদহে নারীদের মাঝে বিনামূল্যে বাছুর বিতরণ

ভাষাসৈনিক গোলাম কাওসার আর নেই

ভাষাসৈনিক গোলাম কাওসার আর নেই

আজও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ, সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

আজও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ, সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

পৌরসভার ল্যাম্পপোস্ট তুলে বাড়িতে নিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

পৌরসভার ল্যাম্পপোস্ট তুলে বাড়িতে নিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

কুষ্টিয়ার সুগার মিলের স্কেলের ছোয়ায় আঁখ যাচ্ছে অন্য মিলে

কুষ্টিয়ার সুগার মিলের স্কেলের ছোয়ায় আঁখ যাচ্ছে অন্য মিলে

দৌলতপুরে বিদেশী অস্ত্রসহ আটক তিন যুবক

দৌলতপুরে বিদেশী অস্ত্রসহ আটক তিন যুবক

কুমারখালির শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ পরিদর্শনে সেলিম ভূঁইয়া

কুমারখালির শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ পরিদর্শনে সেলিম ভূঁইয়া

কুষ্টিয়ায় ৪ দিনে মিনিকেট চালের দাম কেজিতে বেড়েছে ৪ টাকা

কুষ্টিয়ায় ৪ দিনে মিনিকেট চালের দাম কেজিতে বেড়েছে ৪ টাকা

কুষ্টিয়ার খাজানগর মোকামে চার দিনের ব্যবধানে মিনিকেট চালের দাম কেজিতে চার টাকা বেড়েছে। চার দিনে দুই দফায় এই দাম বাড়িয়েছেন মিলমালিকেরা। তাঁরা এ–ও বলছেন, আজ শনিবার থেকে মিনিকেট চালের দাম কেজিতে আরও এক টাকা করে বাড়বে। এই মূল্যবৃদ্ধির জন্য ধানের বাড়তি দামকেই দুষছেন মিলমালিকেরা।

একাধিক মিলমালিক জানান, চার দিন আগে মিলগেটে প্রতি বস্তা (২৫ কেজি) মিনিকেট চাল বিক্রি হয় ১ হাজার ৭০০ টাকা। তাতে প্রতি কেজির দাম পড়ে ৬৮ টাকা। গত বুধবার এই চালের প্রতি কেজির দাম ছিল ৭০ টাকা। আর গতকাল শুক্রবার বিক্রি হয়েছে প্রতি কেজি ৭২ টাকায়। সেই হিসাবে, চার দিনে দুই দফায় প্রতি কেজি মিনিকেট চালের দাম মিলগেটে চার টাকা বেড়েছে। মিনিকেট চালের জন্য কুষ্টিয়ার খাজানগর সারা দেশে পরিচিত। সেখানে ৬৪টি চালকলে এই চাল উৎপাদিত হয়। প্রতিদিন শতাধিক ট্রাক মিনিকেট চাল ঢাকাসহ দেশের ৩৫ জেলায় সরবরাহ করা হয়।

মিলমালিকেরা বলছেন, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের আগে প্রতি কেজি মিনিকেট চালের দাম ছিল ৬৭ টাকা। ১০ অক্টোবর সেই দাম কমে দাঁড়ায় সাড়ে ৬৬ টাকায়। এর পর থেকে এই চালের চাহিদা বাড়তে থাকে।

খাজানগরের গোল্ডেন রাইস মিলের মালিক ‍জিহাদুজ্জামান জিকু বলেন, ‘এক সপ্তাহের ব্যবধানে মিনিকেট চাল উৎপাদনের জন্য ব্যবহৃত ধানের দাম মণপ্রতি ৩০০ টাকা বেড়েছে। এক সপ্তাহ আগে যে ধানের দাম ছিল মণপ্রতি ১ হাজার ৫০০ টাকা, তা এখন ১ হাজার ৮০০ টাকায় কিনতে হচ্ছে। তাই বাধ্য হয়ে গত চার দিনে মিনিকেট চালের দাম কেজিতে চার টাকা বাড়ানো হয়েছে। শনিবার আরও এক টাকা দাম বাড়বে।’

কুষ্টিয়া পৌর বাজারে খোঁজ নিয়ে জানা যায়, মিলগেটের চেয়ে খুচরা বাজারে গড়ে দুই টাকা দাম বেড়েছে মিনিকেট চালের। গতকাল খুচরায় প্রতি কেজি চাল বিক্রি হয়েছে ৭৪ টাকায়। পৌর বাজারের মোল্লা স্টোরের মালিক সরোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, চার দিনে দুবার দাম বাড়িয়েছেন মিলমালিকেরা। এ কারণে খুচরা পর্যায়েও দাম বেড়েছে।

পৌর বাজারের খুচরা চাল ব্যবসায়ীরা বলছেন, মিলগেটে তদারকি দুর্বলতার কারণে কয়েকজন মিলমালিক মিলে দাম বাড়িয়ে দিয়েছেন। আমনের এই ভরা মৌসুমে এভাবে চালের দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই।

দাম বাড়ার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিলমালিক সমিতি কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন প্রধান বলেন, চালের দাম বাড়ছে, এটা ঠিক। কারণ, ধানের দাম অনেক বেড়েছে। ধানের দাম যেভাবে বাড়ছে, তাতে আগামী কয়েক দিনে চালের দাম আরও বাড়বে। বাড়তি দামেও ধান পাওয়া যাচ্ছে না। তাই ধানের হাটবাজারে প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার।

কুষ্টিয়ার জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান বলেন, এবার ধানের ফলন কম হয়েছে। তাই ধানের কিছুটা ঘাটতি রয়েছে। তারপরও চালের দাম যেভাবে বাড়ছে, তা গুটিকয়েক মিলমালিকের কারণে। তাঁরা করপোরেট চাল কোম্পানির সঙ্গে মিল রেখে চালের দাম বাড়াচ্ছেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

বাজার তদারকির বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘চালের দাম বাড়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। যারা যৌক্তিক কারণ ছাড়া দাম বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের নিয়ে বৈঠকও করা হয়েছে। কোথাও কোনো অসংগতি পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

  • সর্বশেষ নিউজ
  • জনপ্রিয় নিউজ

১ নিঃসন্দেহে মৃত্যুর পরও জীবন আছে, দাবি মার্কিন গবেষকের

২ ঈশ্বরদীতে গ্রীষ্মকালীন পেয়াঁজের বাম্পার ফলনে ব্যাপক উৎসাহ কৃষকের

৩ বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৪ যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

৫ শ্রীপুরে মাদকসেবীকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড

৬ ঝিনাইদহে নারীদের মাঝে বিনামূল্যে বাছুর বিতরণ

৭ ভাষাসৈনিক গোলাম কাওসার আর নেই

৮ মেহেরপুরে সারের কৃত্রিম সংকট, লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক

৯ আজও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ, সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

১০ পৌরসভার ল্যাম্পপোস্ট তুলে বাড়িতে নিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা