Logo
আজকের পত্রিকাম্যাগাজিনসোশ্যাল মিডিয়া
হোম
সর্বশেষ
জাতীয়
সারাদেশ
কৃষি
বিশ্ব
খেলা
বিনোদন
শিক্ষা
বাণিজ্য
স্বাস্থ্য
ভিডিও

বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ...

সম্পাদক ও প্রকাশক: আবু মনি জুবায়েদ রিপন

ভারপ্রাপ্ত সম্পাদক: আবু মনি সাকলায়েন এলিন

কৃষি কণ্ঠ মিডিয়া লিমিটেড...

ফোন: +8801712215219

ই-মেইল: krishikhantho@gmail.com

কৃষি কণ্ঠগোপনীয়তা নীতিশর্তাবলিমহড়া প্রকাশের নীতিবাংলা কনভার্টারবিজ্ঞাপনযোগাযোগছুটির তালিকাদিবস
অ্যাপ ডাউনলোডআইফোন

© কৃষি কণ্ঠ ২০২8 | Developed By: Rasel

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

/ বিনোদন
Abu Mani Saklain
প্রকাশ : ৮ ডিসেম্বর ২০২৪, ৭:২০:৪০ এএম

এ সম্পর্কিত আরও খবর

৩৫ হাজার টাকায় ঢাকা শহরে কি সংসার চলে

৩৫ হাজার টাকায় ঢাকা শহরে কি সংসার চলে

‘সব ভুলে পূজাকে নতুনভাবে আবিষ্কার করার জন্য চিন্তা করছি’

‘সব ভুলে পূজাকে নতুনভাবে আবিষ্কার করার জন্য চিন্তা করছি’

চলেই গেলেন সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার

চলেই গেলেন সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার

ফেরদৌসের বন্ধু ঋতুপর্ণা আউট, শ্রীলেখা ইন

ফেরদৌসের বন্ধু ঋতুপর্ণা আউট, শ্রীলেখা ইন

লড়াইয়ের দিনগুলো মনে পড়লে খুব ভয় করে, হাত-পা কাঁপে: মিঠুন

লড়াইয়ের দিনগুলো মনে পড়লে খুব ভয় করে, হাত-পা কাঁপে: মিঠুন

‘পুষ্পা টু’ বক্স অফিসে সুপারহিট, যা বললেন জাহ্নবী

‘পুষ্পা টু’ বক্স অফিসে সুপারহিট, যা বললেন জাহ্নবী

গুজব ছড়াবেন না: এ আর রাহমানকন্যা

গুজব ছড়াবেন না: এ আর রাহমানকন্যা

বিয়েবাড়িতে ‘লাভ গুরু’ শাহরুখ, কত টাকা নিলেন

বিয়েবাড়িতে ‘লাভ গুরু’ শাহরুখ, কত টাকা নিলেন

সুখবর দিলেন পরীমনি

সুখবর দিলেন পরীমনি

গুরুতর অসুস্থ দিলীপ কুমারপত্নী সায়রা বানু

গুরুতর অসুস্থ দিলীপ কুমারপত্নী সায়রা বানু

স্বর্ণসহ অভিনেত্রীর আটক নিয়ে ধোঁয়াশা

স্বর্ণসহ অভিনেত্রীর আটক নিয়ে ধোঁয়াশা

বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী অনামিকা জুথী দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন। সম্প্রতি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনেত্রীসহ দুই যাত্রীর কাছ থেকে ৭৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৬৯ লাখ টাকা। শনিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তাদের আটক করেন এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দারা।

আটক দুই যাত্রী হলেন— ঢাকার মিরপুরের নাট্যাভিনেত্রী অনামিকা জুথী ও চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

দীর্ঘদিন ধরেই বিনোদন জগত থেকে দূরে আছেন এ প্রজন্মের অভিনেত্রী অনামিকা জুথী। বর্তমানে তিনি পরিবার নিয়ে দুবাই থাকছেন। হঠাৎ করেই খবরের শিরোনামে এলেন তিনি। বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনাম ঠিক এমন ‘৬৯ লাখ টাকার স্বর্ণসহ বিমানবন্দরে আটক অভিনেত্রী জুথি’। 

এমন খবরের পর তার সঙ্গে যোগাযোগ করা হলে অনামিকা জুথী বলেন, আটক করার মতো ঘটনা ঘটেনি। ভুল তথ্য ছড়িয়েছে। তবে কিছু স্বর্ণ আমার সঙ্গে ছিল, তবে সেটার জন্য ট্যাক্স দিতে হয়। অলরেডি আমি ট্যাক্স দিয়েছি। প্রয়োজনীয় পেপারে সাইন হয়ে গেলেই বাসায় ফিরব। যেভাবে নিউজ হয়েছে তা দেখে আমি বিব্রত। পরিচিত সবাই ফোন করছেন। কীভাবে এত বড় ভুল একটি তথ্য ছড়িয়েছে আমার বোধগম্য নয়। এটা আমার জন্য সম্মানহানিকর।

অন্যদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করলে দুই যাত্রীর কাছ থেকে চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইনসদৃশ নিখাদ স্বর্ণ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৬৮ লাখ ৯৬ হাজার টাকা। অনামিকা জুথী তার দুই হাতে চুড়িগুলো স্কচটেপ দিয়ে আটকে এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এ ছাড়া স্বর্ণালঙ্কারগুলো তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন।

বিমানবন্দর সূত্র জানায়, দুই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটযোগে (দুবাই-চট্টগ্রাম-ঢাকা) দুবাই থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় অ্যাভিয়েশন রুল অনুযায়ী তাদের একই বিমানযোগে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিমের কাছে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ নিউজ
  • জনপ্রিয় নিউজ

১ নিঃসন্দেহে মৃত্যুর পরও জীবন আছে, দাবি মার্কিন গবেষকের

২ ঈশ্বরদীতে গ্রীষ্মকালীন পেয়াঁজের বাম্পার ফলনে ব্যাপক উৎসাহ কৃষকের

৩ বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৪ যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

৫ শ্রীপুরে মাদকসেবীকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড

৬ ঝিনাইদহে নারীদের মাঝে বিনামূল্যে বাছুর বিতরণ

৭ ভাষাসৈনিক গোলাম কাওসার আর নেই

৮ মেহেরপুরে সারের কৃত্রিম সংকট, লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক

৯ আজও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ, সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

১০ পৌরসভার ল্যাম্পপোস্ট তুলে বাড়িতে নিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা