Logo
আজকের পত্রিকাম্যাগাজিনসোশ্যাল মিডিয়া
হোম
সর্বশেষ
জাতীয়
সারাদেশ
কৃষি
বিশ্ব
খেলা
বিনোদন
শিক্ষা
বাণিজ্য
স্বাস্থ্য
ভিডিও

বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ...

সম্পাদক ও প্রকাশক: আবু মনি জুবায়েদ রিপন

ভারপ্রাপ্ত সম্পাদক: আবু মনি সাকলায়েন এলিন

কৃষি কণ্ঠ মিডিয়া লিমিটেড...

ফোন: +8801712215219

ই-মেইল: krishikhantho@gmail.com

কৃষি কণ্ঠগোপনীয়তা নীতিশর্তাবলিমহড়া প্রকাশের নীতিবাংলা কনভার্টারবিজ্ঞাপনযোগাযোগছুটির তালিকাদিবস
অ্যাপ ডাউনলোডআইফোন

© কৃষি কণ্ঠ ২০২8 | Developed By: Rasel

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

/ জাতীয়
Abu Mani Saklain
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ১:৩:১৬ পিএম

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়ায় ৪ দিনে মিনিকেট চালের দাম কেজিতে বেড়েছে ৪ টাকা

কুষ্টিয়ায় ৪ দিনে মিনিকেট চালের দাম কেজিতে বেড়েছে ৪ টাকা

‘নদী মুক্তির’ বাজেটে আকাশপাতাল তফাত

‘নদী মুক্তির’ বাজেটে আকাশপাতাল তফাত

কুষ্টিয়া সদর হাসপাতালের নবাগত আরএমও ডাঃ হোসেন ইমামের কম্বল বিতরণ

কুষ্টিয়া সদর হাসপাতালের নবাগত আরএমও ডাঃ হোসেন ইমামের কম্বল বিতরণ

সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ

সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ

সিন্ডিকেটের কারসাজিতে বাজারের অবস্থা টালমাটাল

সিন্ডিকেটের কারসাজিতে বাজারের অবস্থা টালমাটাল

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

বাংলাদেশ-ভারতের সম্পর্ক হবে মানুষকেন্দ্রিক

বাংলাদেশ-ভারতের সম্পর্ক হবে মানুষকেন্দ্রিক

ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ

ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ

নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা

নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা

সংস্কারের আগে দুদক গঠন নিয়ে প্রশ্ন

সংস্কারের আগে দুদক গঠন নিয়ে প্রশ্ন

প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ ।। আঁখ মাড়াই কার্যক্রম চালুর দাবিতে

প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ ।। আঁখ মাড়াই কার্যক্রম চালুর দাবিতে

কুষ্টিয়া সুগারমিল আধুনিকায়ন ও রক্ষা কমিটির আয়োজনে স্বারকলিপি প্রদান ও মতবিনিময়

কুষ্টিয়া সুগার মিল আধুনিকায়ন ও রক্ষা কমিটির আয়োজনে কুষ্টিয়া চিনিকল আধুনিকায়ন, রক্ষা ও আঁখ মাড়াই কার্যক্রম চালুর দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে মিলসংশ্লিষ্ট সকলকে স্মারকলিপি প্রদান করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ২৮ নভেম্বর কুষ্টিয়া সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানকে কুষ্টিয়া সুগার মিল আধুনিকায়ন ও রক্ষা কমিটির পক্ষ থেকে আখ মাড়াই চালুর দাবিতে স্বারকলিপি প্রদান করা হয়। স্বারকলিপি প্রদান করার পাশাপাশি কমিটির কার্যক্রম সম্পর্কে অফিস কপি প্রদান করা হয়। এছাড়াও কুষ্টিয়া সুগার মিলে আখ মাড়াই কার্যক্রম চালুর বিষয়ে ও মিল সংশ্লিষ্ট সকল বিষয় আলাপ-আলোচনা করা হয়। কুষ্টিয়া সুগার মিলে এমডির অফিস কক্ষে এই স্মারকলিপি প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মত বিনিময় সভায় কুষ্টিয়া চিনিকল চালুর প্রসঙ্গে কুষ্টিয়া সুগার মিল আধুনিকায়ন ও রক্ষা কমিটির কাছে কুষ্টিয়া চিনিকল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, কুষ্টিয়া চিনিকল চালুর ব্যাপারে এখনো লিখিত অথবা মৌখিকভাবে কোন কিছুই আমাকে জানানো হয়নি। চিনি কল চালুর জন্য সর্বপ্রথম ঘোষণা আসতে হবে। এছাড়াও চিনিকল চালুর জন্য লাগবে জনবল। অবকাঠামো উন্নয়ন। মেশিনারিজ ও চারা রোপণ। কেননা একমাস যদি চিনিকল চালু রাখতে হয় তাহলে ৪৫ হাজার মেট্রিক টন আখ প্রয়োজন। তাই এক দুই মাসের মত মিল চালু থাকার জন্য আখ আগে নিশ্চিত করতে হবে। কুষ্টিয়া সুগার মিল আধুনিকায়ন ও রক্ষা কমিটির পক্ষ থেকে চিনিকলটি চালু হলে এই অঞ্চলে মানুষের সুযোগ সুবিধা ও অর্থনৈতিক উন্নয়ন গুলো তুলে ধরেন। এছাড়াও যেভাবে চিনির দাম বৃদ্ধি পেয়েছে মিলটি চালু হলে তার অনেকাংশই পূরণ করে চিনির দাম কমিয়ে আনা সম্ভব হবে। কুষ্টিয়া আখ চাষীদের, মিলের অবকাঠামো, যন্ত্রাংশ, গাড়ি রক্ষা করার জোর দাবি জানান। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে অতি দ্রুত মিলটি চালু করে ভারী শিল্প রক্ষা করার দাবি জানায় নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সুগার মিল আধুনিকায়ন ও রক্ষা কমিটির সভাপতি রোকনুজ্জামান রোকন, সিনিয়র সহ-সভাপতি শাহারিয়া ইমন রুবেল সাধারণ সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম, দপ্তর সম্পাদক আমিন হাসানসহ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ নিউজ
  • জনপ্রিয় নিউজ

১ নিঃসন্দেহে মৃত্যুর পরও জীবন আছে, দাবি মার্কিন গবেষকের

২ ঈশ্বরদীতে গ্রীষ্মকালীন পেয়াঁজের বাম্পার ফলনে ব্যাপক উৎসাহ কৃষকের

৩ বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৪ যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

৫ শ্রীপুরে মাদকসেবীকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড

৬ ঝিনাইদহে নারীদের মাঝে বিনামূল্যে বাছুর বিতরণ

৭ ভাষাসৈনিক গোলাম কাওসার আর নেই

৮ মেহেরপুরে সারের কৃত্রিম সংকট, লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক

৯ আজও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ, সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

১০ পৌরসভার ল্যাম্পপোস্ট তুলে বাড়িতে নিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা