Logo
আজকের পত্রিকাম্যাগাজিনসোশ্যাল মিডিয়া
হোম
সর্বশেষ
জাতীয়
সারাদেশ
কৃষি
বিশ্ব
খেলা
বিনোদন
শিক্ষা
বাণিজ্য
স্বাস্থ্য
ভিডিও

বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ...

সম্পাদক ও প্রকাশক: আবু মনি জুবায়েদ রিপন

ভারপ্রাপ্ত সম্পাদক: আবু মনি সাকলায়েন এলিন

কৃষি কণ্ঠ মিডিয়া লিমিটেড...

ফোন: +8801712215219

ই-মেইল: krishikhantho@gmail.com

কৃষি কণ্ঠগোপনীয়তা নীতিশর্তাবলিমহড়া প্রকাশের নীতিবাংলা কনভার্টারবিজ্ঞাপনযোগাযোগছুটির তালিকাদিবস
অ্যাপ ডাউনলোডআইফোন

© কৃষি কণ্ঠ ২০২8 | Developed By: Rasel

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

/ স্বাস্থ্য
Abu Mani Saklain
প্রকাশ : ৯ ডিসেম্বর ২০২৪, ৬:৩৭:৪৩ এএম

এ সম্পর্কিত আরও খবর

অধিক ঝুঁকিতে শিশুরা

অধিক ঝুঁকিতে শিশুরা

শীতে বাড়তে পারে শিশুর জুভেনাইল আর্থ্রাইটিসের সমস্যা

শীতে বাড়তে পারে শিশুর জুভেনাইল আর্থ্রাইটিসের সমস্যা

শীতে প্রবীণদের যত্ন নেয়া যায় যেভাবে

শীতে প্রবীণদের যত্ন নেয়া যায় যেভাবে

শীতে বাড়ে হাঁপানির সমস্যা

শীতে বাড়ে হাঁপানির সমস্যা

কী খাবেন, কী খাবেন না

কী খাবেন, কী খাবেন না

শীতকালে অ্যালার্জির সমস্যা থেকে দূরে থাকুন

শীতকালে অ্যালার্জির সমস্যা থেকে দূরে থাকুন

পেশিতে টান পড়লে কী করবেন

পেশিতে টান পড়লে কী করবেন

সুস্থতার জন্য খেয়াল রাখতে হবে খাবারের দিকেও

সুস্থতার জন্য খেয়াল রাখতে হবে খাবারের দিকেও

শীতে নানা ধরনের অসুখ-বিসুখ হয়। এসব থেকে বাঁচতে খাবারের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। গরমে যেমন বিশেষ কিছু খাবার খেতে হয়, শীতেও তেমনি বিশেষ খাবার খাওয়া প্রয়োজন

পর্যাপ্ত পানি পান: পানির কোনো বিকল্প নেই। শীতে সাধারণত পিপাসা কম পায়। তাই পানি পানও কমিয়ে দিই আমরা। কিন্তু পানি পান কমানো যাবে না। পর্যাপ্ত পানি পান করতে হবে। এক্ষেত্রে কুসুম গরম পানি পান করা ভালো।

বেশি করে শাকসবজি খেতে হবে: শীত মূলত শাকসবজির মৌসুম। প্রতিদিনের খাদ্য তালিকায়ও শাকসবজি থাকা প্রয়োজন। ফুলকপি, বাঁধাকপি, টমোটো, গাজর রাখতে পারেন খাদ্য তালিকায়। এগুলো শরীরের জন্য ভালো। বিশেষ কোনো অসুস্থতার কারণে কোনো সবজি খেতে নিষেধ থাকলে তা বাদ দিন। পালং শাক শীতের অন্যতম শাক। পুষ্টিতে ভরপুর পালংশাকে অ্যান্টিঅক্সিডেন্ট গুণের কারণে একে সুপার ফুড বলা হয়। এটি রাখতে পারেন।

প্রোটিনযুক্ত খাবার: পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এ সময় গ্রহণ করতে হবে। বিশেষ করে প্রথম শ্রেণীর প্রোটিন অর্থাৎ প্রাণিজ প্রোটিন যেমন ডিম মাছ মাংস ইত্যাদি খেতে হয়। প্রতিদিন দুই বেলা মাছ খেতে পারেন। সপ্তাহে অন্তত দুদিন সামুদ্রিক মাছ রাখুন। এছাড়া যারা এনিমিয়া বা রক্তস্বল্পতায় ভুগছেন তারা গরুর মাংস কিংবা মুরগির মাংস খেতে পারেন। গরুর কলিজা প্রোটিন জাতীয় খাবার, যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। এছাড়া ডিম, দুধ ও দই রাখা যেতে পারে খাদ্য তালিকায়।

ভিটামিন সি-যুক্ত সাইট্রাস ফল: অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। লেবু, কমলালেবু ও মাল্টা জাতীয় ফল শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। প্রাপ্তবয়স্ক নারীর প্রতিদিন ৭৫ মিলিগ্রাম এবং প্রাপ্তবয়স্ক পুরুষের ৯০ মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণ করা উচিত।

ফাইবারযুক্ত খাবার: গোটা শস্য, ওটস, আপেল, বাদাম ইত্যাদি ফাইবারযুক্ত খাবার ওজন ও খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

অন্যান্য খাবার: আদা, তুলসী পাতা, পুদিনাপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি ইত্যাদি খাদ্য উপাদান রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে। ক্যান্সারের ঝুঁকি কমাতে আদা সাহায্য করে। আদার চা, আদা, লেবু, চা কিংবা আদা লবঙ্গ ইত্যাদির এবং এর সঙ্গে একটু তুলসী পাতা দিলে রোগ প্রতিরোধক হিসেবে কাজ করবে। রসুন হৃদরোগ, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ফ্লু, ইনফ্লুয়েঞ্জা ও ঠাণ্ডা জ্বরে উপকারী। হলুদ, পুদিনা ও ধনেপাাতাও স্বাস্থ্যের জন্য উপকারী।

  • সর্বশেষ নিউজ
  • জনপ্রিয় নিউজ

১ নিঃসন্দেহে মৃত্যুর পরও জীবন আছে, দাবি মার্কিন গবেষকের

২ ঈশ্বরদীতে গ্রীষ্মকালীন পেয়াঁজের বাম্পার ফলনে ব্যাপক উৎসাহ কৃষকের

৩ বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৪ যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

৫ শ্রীপুরে মাদকসেবীকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড

৬ ঝিনাইদহে নারীদের মাঝে বিনামূল্যে বাছুর বিতরণ

৭ ভাষাসৈনিক গোলাম কাওসার আর নেই

৮ মেহেরপুরে সারের কৃত্রিম সংকট, লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক

৯ আজও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ, সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

১০ পৌরসভার ল্যাম্পপোস্ট তুলে বাড়িতে নিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা