Logo
আজকের পত্রিকাম্যাগাজিনসোশ্যাল মিডিয়া
হোম
সর্বশেষ
জাতীয়
সারাদেশ
কৃষি
বিশ্ব
খেলা
বিনোদন
শিক্ষা
বাণিজ্য
স্বাস্থ্য
ভিডিও

বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ...

সম্পাদক ও প্রকাশক: আবু মনি জুবায়েদ রিপন

ভারপ্রাপ্ত সম্পাদক: আবু মনি সাকলায়েন এলিন

কৃষি কণ্ঠ মিডিয়া লিমিটেড...

ফোন: +8801712215219

ই-মেইল: krishikhantho@gmail.com

কৃষি কণ্ঠগোপনীয়তা নীতিশর্তাবলিমহড়া প্রকাশের নীতিবাংলা কনভার্টারবিজ্ঞাপনযোগাযোগছুটির তালিকাদিবস
অ্যাপ ডাউনলোডআইফোন

© কৃষি কণ্ঠ ২০২8 | Developed By: Rasel

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

/ খেলাধুলা
Abu Mani Saklain
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ৮:৫৩:২৯ এএম

এ সম্পর্কিত আরও খবর

২০৩৪ বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী নেই কেন

২০৩৪ বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী নেই কেন

৩৩ বলে ৬৫, এমন ইনিংস এর আগে কবে খেলেছেন তামিম

৩৩ বলে ৬৫, এমন ইনিংস এর আগে কবে খেলেছেন তামিম

বাজে ফর্মের কারণে অধিনায়কত্বও বাজে হচ্ছে রোহিতের

বাজে ফর্মের কারণে অধিনায়কত্বও বাজে হচ্ছে রোহিতের

৭ মাস পর ফিরে তামিমের ১৩

৭ মাস পর ফিরে তামিমের ১৩

শ্রীলংকার ফ্র্যাঞ্চাইজি লিগে আরও এক বাংলাদেশি ক্রিকেটার

শ্রীলংকার ফ্র্যাঞ্চাইজি লিগে আরও এক বাংলাদেশি ক্রিকেটার

১৯৮ করেও ভারতের বিপক্ষে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ, বললেন অধিনায়ক

১৯৮ করেও ভারতের বিপক্ষে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ, বললেন অধিনায়ক

ভারতকে হারিয়ে আবারও এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা

ভারতকে হারিয়ে আবারও এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা

স্বাধীন বাংলা ফুটবল দলের আরও এক কীর্তিমানের মৃত্যু, ৫ মাসে ৫ জন না ফেরার দেশে

স্বাধীন বাংলা ফুটবল দলের আরও এক কীর্তিমানের মৃত্যু, ৫ মাসে ৫ জন না ফেরার দেশে

৩ জনের কাছে ভালো কিছু চান অধিনায়ক মিরাজ

৩ জনের কাছে ভালো কিছু চান অধিনায়ক মিরাজ

ফাইনালে নতুন দুই দল ড্যাফোডিল ও এআইইউবি

ফাইনালে নতুন দুই দল ড্যাফোডিল ও এআইইউবি

‘বিশ্বের সেরা খেলোয়াড়’ ব্রুকই এখন টেস্টের এক নম্বর ব্যাটসম্যান

‘বিশ্বের সেরা খেলোয়াড়’ ব্রুকই এখন টেস্টের এক নম্বর ব্যাটসম্যান

ওয়েলিংটন টেস্ট শেষেই জো রুট বলে দিয়েছিলেন এই মুহূর্তে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এটাও বলেছিলেন তাঁর জুনিয়র সতীর্থের ধারেকাছেও কেউ নেই এই সময়ে।

রুটের মৌখিক স্বীকৃতির পর কাগজে-কলমেও বিশ্বসেরার স্বীকৃতিটা পেয়ে গেলেন ব্রুক। আইসিসি র‍্যাঙ্কিংয়ে ব্রুকই এখন টেস্টে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। আজ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠে এলেন দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটসম্যান। ব্রুক শীর্ষস্থান কেড়েছেন রুটেরই! দুজনের পার্থক্যটা মাত্র ১ পয়েন্টের।

গত সপ্তাহে রুটের পেছনে থেকে দুইয়ে ছিলেন ব্রুক। ওয়েলিংটন টেস্টের দুই ইনিংসে ১২৩ ও ৫৫ রান করে দলকে ৩২৩ রানে জয় এনে দিতে বড় ভূমিকা রাখেন ব্রুক। ২৩ টেস্টের ক্যারিয়ারে এটি ছিল ব্রুকের অষ্টম সেঞ্চুরি। ওই ম্যাচে প্রথম ইনিংসে ৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০৬ রান করেন রুট। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ব্রুকের পয়েন্ট ৮৯৮, রুটের ৮৯৭।

সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বলার মতো এগিয়েছে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা। অ্যাডিলেডে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে ছয় ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছেন হেড। গেবেখায় শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া ফিফটি পাওয়া প্রোটিয়া অধিনায়ক বাভুমা তিন ধাপ এগিয়ে উঠেছেন সাতে। শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস এক ধাপ এগিয়ে উঠেছেন ছয়ে।

টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন জাকের আলী। কিংস্টনে দ্বিতীয় ইনিংসে ৯১ রান করে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখা জাকের ২১ ধাপ এগিয়ে উঠেছেন ৬৩ নম্বরে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৬ ধাপ এগিয়ে উঠেছেন ৬২ নম্বরে। কিংস্টনে ৬৪ ও ৪৬ রান করা ওপেনার সাদমান এগিয়েছেন ২৩ ধাপ, উঠেছেন ৭৪ নম্বরে।

টেস্ট বোলিংয়ে এক নম্বর জায়গাটা ধরে রেখেছেন ভারতের যশপ্রীত বুমরা। শীর্ষ দশে বড় পরিবর্তন বলতে প্যাট কামিন্স ও রবিচন্দ্রন অশ্বিনের জায়গা বদল। অশ্বিনকে পাঁচে ঠেলে চারে উঠেছেন কামিন্স।

  • সর্বশেষ নিউজ
  • জনপ্রিয় নিউজ

১ নিঃসন্দেহে মৃত্যুর পরও জীবন আছে, দাবি মার্কিন গবেষকের

২ ঈশ্বরদীতে গ্রীষ্মকালীন পেয়াঁজের বাম্পার ফলনে ব্যাপক উৎসাহ কৃষকের

৩ বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৪ যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

৫ শ্রীপুরে মাদকসেবীকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড

৬ ঝিনাইদহে নারীদের মাঝে বিনামূল্যে বাছুর বিতরণ

৭ ভাষাসৈনিক গোলাম কাওসার আর নেই

৮ মেহেরপুরে সারের কৃত্রিম সংকট, লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক

৯ আজও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ, সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

১০ পৌরসভার ল্যাম্পপোস্ট তুলে বাড়িতে নিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা