Logo
আজকের পত্রিকাম্যাগাজিনসোশ্যাল মিডিয়া
হোম
সর্বশেষ
জাতীয়
সারাদেশ
কৃষি
বিশ্ব
খেলা
বিনোদন
শিক্ষা
বাণিজ্য
স্বাস্থ্য
ভিডিও

বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ...

সম্পাদক ও প্রকাশক: আবু মনি জুবায়েদ রিপন

ভারপ্রাপ্ত সম্পাদক: আবু মনি সাকলায়েন এলিন

কৃষি কণ্ঠ মিডিয়া লিমিটেড...

ফোন: +8801712215219

ই-মেইল: krishikhantho@gmail.com

কৃষি কণ্ঠগোপনীয়তা নীতিশর্তাবলিমহড়া প্রকাশের নীতিবাংলা কনভার্টারবিজ্ঞাপনযোগাযোগছুটির তালিকাদিবস
অ্যাপ ডাউনলোডআইফোন

© কৃষি কণ্ঠ ২০২8 | Developed By: Rasel

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

/ খেলাধুলা
Abu Mani Saklain
প্রকাশ : ৮ ডিসেম্বর ২০২৪, ৯:৬:১৫ এএম

এ সম্পর্কিত আরও খবর

২০৩৪ বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী নেই কেন

২০৩৪ বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী নেই কেন

৩৩ বলে ৬৫, এমন ইনিংস এর আগে কবে খেলেছেন তামিম

৩৩ বলে ৬৫, এমন ইনিংস এর আগে কবে খেলেছেন তামিম

বাজে ফর্মের কারণে অধিনায়কত্বও বাজে হচ্ছে রোহিতের

বাজে ফর্মের কারণে অধিনায়কত্বও বাজে হচ্ছে রোহিতের

৭ মাস পর ফিরে তামিমের ১৩

৭ মাস পর ফিরে তামিমের ১৩

‘বিশ্বের সেরা খেলোয়াড়’ ব্রুকই এখন টেস্টের এক নম্বর ব্যাটসম্যান

‘বিশ্বের সেরা খেলোয়াড়’ ব্রুকই এখন টেস্টের এক নম্বর ব্যাটসম্যান

শ্রীলংকার ফ্র্যাঞ্চাইজি লিগে আরও এক বাংলাদেশি ক্রিকেটার

শ্রীলংকার ফ্র্যাঞ্চাইজি লিগে আরও এক বাংলাদেশি ক্রিকেটার

১৯৮ করেও ভারতের বিপক্ষে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ, বললেন অধিনায়ক

১৯৮ করেও ভারতের বিপক্ষে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ, বললেন অধিনায়ক

ভারতকে হারিয়ে আবারও এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা

ভারতকে হারিয়ে আবারও এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা

স্বাধীন বাংলা ফুটবল দলের আরও এক কীর্তিমানের মৃত্যু, ৫ মাসে ৫ জন না ফেরার দেশে

স্বাধীন বাংলা ফুটবল দলের আরও এক কীর্তিমানের মৃত্যু, ৫ মাসে ৫ জন না ফেরার দেশে

৩ জনের কাছে ভালো কিছু চান অধিনায়ক মিরাজ

৩ জনের কাছে ভালো কিছু চান অধিনায়ক মিরাজ

ফাইনালে নতুন দুই দল ড্যাফোডিল ও এআইইউবি

ফাইনালে নতুন দুই দল ড্যাফোডিল ও এআইইউবি

গতবারের চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয় বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। সেমিফাইনাল থেকে বাদ পড়েছে রানার্সআপ ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও।

ইস্পাহানি-প্রথম আলো দ্বিতীয় আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের ফাইনালে উঠছে নতুন দুটি দল—ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি)। আগামীকাল সোমবার বেলা আড়াইটায় সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে ফাইনাল।

ড্যাফোডিলের মাঠেই আজ দুটি সেমিফাইনাল হয়েছে। প্রথমটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে এআইইউবির জয় ১-০ গোলে। পরের ম্যাচে স্বাগতিক ড্যাফোডিল ৩-০ গোলে হারিয়েছে ফারইস্টকে।

দুই ফেবারিট ড্যাফোডিল-ফারইস্ট ম্যাচটা দারুণ জমে উঠেছিল। স্বাগতিক হওয়ায় ড্যাফোডিলের দিকে সমর্থন ছিল একতরফা। মাঠের চারপাশ ভরে গিয়েছিল স্বাগতিকদের সমর্থকে। আশপাশের ভবনের ছাদ, বারান্দায় তিল পরিমাণ জায়গাও ছিল না। সমর্থকদের প্রত্যাশার প্রতি ষোলো আনা সম্মান দেখিয়ে ড্যাফোডিল খেলেছে চলতি টুর্নামেন্টে নিজেদের সেরা ফুটবল।

ড্যাফোডিলের হয়ে খেলেছেন বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডার রহমত মিয়া ও ঈসা ফয়সাল। জাতীয় দলের ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম ও গত বছর জাতীয় দলে ডাক পাওয়া ফরোয়ার্ড চন্দন রায় বেঞ্চে ছিলেন। ফাহিম খেলার অনুমতি পাননি তাঁর ক্লাব বসুন্ধরা কিংস থেকে। চন্দনের হালকা চোট ছিল। তাঁরা না থাকলেও ড্যাফোডিল এই ম্যাচে দাঁত ফোটাতে দেয়নি ফারইস্টের মতো বিশ্ববিদ্যালয় ফুটবলের পরাশক্তিকে।

প্রথমার্ধেই ব্যবধান ২-০ করে চাপটা অনেক কমিয়ে ফেলে ড্যাফোডিল। এর পেছনে বড় অবদান রেখেছেন ঈসা ফয়সাল। লেফটব্যাক ঈসা শুরু থেক ওভারল্যাপ করে আক্রমণে বল জোগান দিয়েছেন একের পর এক। ফারইস্টের রক্ষণ বিভ্রান্ত হয়েছে তাতেই।

১০ মিনিটে পাওয়া প্রথম গোলে অবদান রেখেছেন রহমত মিয়া। বক্সে বল ফেলেন রহমত, আলতো টোকায় বাকি কাজ সারেন ডিফেন্ডার রাজীব হোসেন। ৩২ মিনিটে কর্নার থেকে ফরোয়ার্ড মাহবুবুর রহমান জুয়েলের দুরন্ত হেডে ব্যবধান বেড়েছে। এরপর যোগ করা সময়ে মাহবুবুর রহমানের আরেকটি হেডে ৩-০। ফারইস্টের পোস্টের নিচে ছিলেন পাপ্পু হোসেন। জাতীয় দলে ডাক পাওয়া এই গোলকিপারও রক্ষা করতে পারেননি ফারইস্টকে।

জাতীয় দলের মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়, ডিফেন্ডার ইয়াছিন আরাফাত ছিলেন ফারইস্টের একাদশে। আক্রমণে স্বাধীন হোসেনসহ বেশ কয়েকজন প্রিমিয়ার লিগের ফুটবলার নিয়েও ড্যাফোডিলের সঙ্গে পেরে ওঠেনি ফারইস্ট। দিনটা ছিল ড্যাফোডিলের, নির্দিষ্ট করে বললে মাহবুবুর রহমান জুয়েলের। দুই গোল করে হয়েছেন ম্যাচসেরা। টুর্নামেন্টে ড্যাফোডিলের ৫ ম্যাচে যেটি তাঁর তৃতীয় ম্যাচসেরার পুরস্কার।

প্রথম সেমিফাইনালে এআইইউবি জিতেছে যোগ্যতর দল হিসেবেই। গতবারের চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়কে কোয়ার্টার ফাইনালে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতি–আক্রমণনির্ভর ফুটবল খেলছে। কিন্তু গোল পায়নি। ২০ মিনিটে পেনাল্টি থেকে এআইইউবির একমাত্র গোলটি করেন ঢাকা মোহামেডানের ফরোয়ার্ড মইনুল ইসলাম।

বিরতির পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি এআইইউবি। মইনের শট লাগে ক্রসবারে। মইন ছাড়াও এআইইউবির জার্সিতে খেলেছেন প্রিমিয়ার লিগের আরিফুল হক, আজিজুল হক, নাবিল খন্দকার, আক্কাস আলীসহ আরও পাঁচ ফুটবলার। তবে সবাইকে ছাপিয়ে ম্যাচসেরা হয়েছেন এআইইউবির অধিনায়ক ফয়েজ আহমেদ।

দুটি সেমিফাইনাল শেষে পুরস্কার বিরতণী অনুষ্ঠানে ছিলেন টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির প্রধান, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি ও অন্য অতিথিরা।

  • সর্বশেষ নিউজ
  • জনপ্রিয় নিউজ

১ নিঃসন্দেহে মৃত্যুর পরও জীবন আছে, দাবি মার্কিন গবেষকের

২ ঈশ্বরদীতে গ্রীষ্মকালীন পেয়াঁজের বাম্পার ফলনে ব্যাপক উৎসাহ কৃষকের

৩ বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৪ যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

৫ শ্রীপুরে মাদকসেবীকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড

৬ ঝিনাইদহে নারীদের মাঝে বিনামূল্যে বাছুর বিতরণ

৭ ভাষাসৈনিক গোলাম কাওসার আর নেই

৮ মেহেরপুরে সারের কৃত্রিম সংকট, লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক

৯ আজও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ, সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

১০ পৌরসভার ল্যাম্পপোস্ট তুলে বাড়িতে নিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা