Logo
আজকের পত্রিকাম্যাগাজিনসোশ্যাল মিডিয়া
হোম
সর্বশেষ
জাতীয়
সারাদেশ
কৃষি
বিশ্ব
খেলা
বিনোদন
শিক্ষা
বাণিজ্য
স্বাস্থ্য
ভিডিও

বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ...

সম্পাদক ও প্রকাশক: আবু মনি জুবায়েদ রিপন

ভারপ্রাপ্ত সম্পাদক: আবু মনি সাকলায়েন এলিন

কৃষি কণ্ঠ মিডিয়া লিমিটেড...

ফোন: +8801712215219

ই-মেইল: krishikhantho@gmail.com

কৃষি কণ্ঠগোপনীয়তা নীতিশর্তাবলিমহড়া প্রকাশের নীতিবাংলা কনভার্টারবিজ্ঞাপনযোগাযোগছুটির তালিকাদিবস
অ্যাপ ডাউনলোডআইফোন

© কৃষি কণ্ঠ ২০২8 | Developed By: Rasel

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

/ কৃষি
Abu Mani Saklain
প্রকাশ : ৫ ডিসেম্বর ২০২৪, ৭:৪৮:৯ এএম

এ সম্পর্কিত আরও খবর

ধান কাটার শ্রমিকের সংকট, চরম বিপাকে কৃষক

ধান কাটার শ্রমিকের সংকট, চরম বিপাকে কৃষক

ঈশ্বরদীতে গ্রীষ্মকালীন পেয়াঁজের বাম্পার ফলনে ব্যাপক উৎসাহ কৃষকের

ঈশ্বরদীতে গ্রীষ্মকালীন পেয়াঁজের বাম্পার ফলনে ব্যাপক উৎসাহ কৃষকের

মেহেরপুরে সারের কৃত্রিম সংকট, লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক

মেহেরপুরে সারের কৃত্রিম সংকট, লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক

কুষ্টিয়ার সুগার মিলের স্কেলের ছোয়ায় আঁখ যাচ্ছে অন্য মিলে

কুষ্টিয়ার সুগার মিলের স্কেলের ছোয়ায় আঁখ যাচ্ছে অন্য মিলে

ঝিনাইদহ শৈলকুপায় কৃষি শ্রমিকের সংকট, চাহিদা মেটাচ্ছে শিক্ষার্থীরা

ঝিনাইদহ শৈলকুপায় কৃষি শ্রমিকের সংকট, চাহিদা মেটাচ্ছে শিক্ষার্থীরা

১ কেজি চিনির উৎপাদন ব্যয় ৫৪২ টাকা

১ কেজি চিনির উৎপাদন ব্যয় ৫৪২ টাকা

সারের বস্তায় দুর্নীতি: ১ বস্তা সার কিনে ৪০ বস্তার বিল

সারের বস্তায় দুর্নীতি: ১ বস্তা সার কিনে ৪০ বস্তার বিল

গাইবান্ধায় বেড়েছে ঠান্ডার প্রকোপ, সূর্যের দেখা মিলছেনা

গাইবান্ধায় বেড়েছে ঠান্ডার প্রকোপ, সূর্যের দেখা মিলছেনা

যশোরের গদখালী ফুলের রাজধানীতে ব্যস্ত চাষিরা

যশোরের গদখালী ফুলের রাজধানীতে ব্যস্ত চাষিরা

কৃষি কেন তরুণদের কাছে আকর্ষণীয় নয়

কৃষি কেন তরুণদের কাছে আকর্ষণীয় নয়

ফরিদপুরে পিয়াজ রোপণের ধুম

ফরিদপুরে পিয়াজ রোপণের ধুম

পিয়াজ আবাদের শীর্ষ জেলাগুলোর মধ্যে দ্বিতীয় হচ্ছে ফরিদপুর। দেশে উৎপাদিত পিয়াজের সিংহভাগ যোগান দেয়া হয় এ জেলা থেকে। ফলে প্রতি বছর নভেম্বর-ডিসেম্বর এলেই নানা প্রজাতির পিয়াজ রোপণে ব্যস্ত সময় পার করেন কৃষকরা। 

গত কয়েক বছর ধরে পিয়াজের দাম ভালো পাবার কারণে এ জেলায় কৃষকরা অধিক পরিমাণ জমিতে পিয়াজ আবাদ করছেন। এ বছর ফরিদপুর জেলায় রেকর্ড পরিমান জমিতে পিয়াজ আবাদ করা হচ্ছে। জেলার নয়টি উপজেলার বিস্তির্ণ এলাকার মাঠজুড়ে বর্তমানে কৃষকরা হালি ও মুড়িকাটা পিয়াজ রোপণের কাজ করছেন। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ৪৩ হাজার ২৬০ হেক্টর জমিতে পিয়াজের আবাদ করা হচ্ছে। যা গত বছরের তুলনায় বেশী। এরমধ্যে মুড়িকাটা পিয়াজ ৫ হাজার ৩শ হেক্টর জমিতে, হালি পিয়াজ ৩৬ হাজার ১শ ৪০ হেক্টর জমিতে রোপণের কাজ চলছে। এছাড়া ১ হাজার ৮২০ হেক্টর জমিতে দানা পিয়াজ রোপণ শুরু হয়েছে। 

সরেজমিন নগরকান্দা ও সালথার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিয়াজ রোপণে ব্যস্ত সময় পার করেছেন চাষিরা। সালথা উপজেলার গট্রি ইউনিয়নের চাষি হাফেজ মোল্যা বলেন, পিয়াজের দাম ভালো পাওয়ায় এবছর অধিক সংখ্যক কৃষক পিয়াজ চাষে ঝুঁকেছেন। প্রতিদিন ভোর থেকে পিয়াজের চারা উত্তোলনের পর জমিতে রোপণ করা হচ্ছে। 

তিনি বলেন, এবার শ্রমিক ও সার, সেচের খরচ বেড়ে যাওয়ার কারণে উৎপাদন খরচ বেড়ে গেছে। তবে এ বছর যে দামে পিয়াজ বিক্রি হয়েছে তা বজায় থাকলে কৃষক লাভবান হবে। আরেক চাষি দলিলউদ্দিন শেখ জানান, এবার পিয়াজ উৎপাদনে খরচ বেড়েছে বহু গুণে। সরকার যদি কৃষকদের প্রনোদনার মাধ্যমে সার, ডিজেল দিয়ে সহযোগীতা করতো তাহলে আমরা কম দামে পিয়াজ বিক্রি করতে পারতাম। 

পিয়াজ বীজ চাষি ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুরের সাহিদা বেগম জানান, তিনি প্রতি বছর পিয়াজের দানা উৎপাদন করে থাকেন। গত বছর পিয়াজের দানার দাম ভালো পাওয়া গেছে। তাই এ বছর বেশী জমিতে তিনি দানার জন্য পিয়াজ বীজ রোপণ করেছেন। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. শাহাদুজ্জামান জানান, চলতি বছর ফরিদপুরের ৯টি উপজেলায় রেকর্ড পরিমান জমিতে বিভিন্ন ধরণের পিয়াজ রোপণের কাজ চলছে। আবহাওয়া অনুকূলে থাকলে সাড়ে ৫ লাখ মেট্রিক টন পিয়াজ পাওয়া যাবে।  

  • সর্বশেষ নিউজ
  • জনপ্রিয় নিউজ

১ কুমারখালী উপজেলা গণঅধিকার পরিষদের কমিটি গঠন

২ ধান কাটার শ্রমিকের সংকট, চরম বিপাকে কৃষক

৩ অনলাইন জুয়ার শতাধিক সাইট বন্ধে বিটিআরসিতে তালিকা দিয়েছে সিআইডি

৪ নিঃসন্দেহে মৃত্যুর পরও জীবন আছে, দাবি মার্কিন গবেষকের

৫ ঈশ্বরদীতে গ্রীষ্মকালীন পেয়াঁজের বাম্পার ফলনে ব্যাপক উৎসাহ কৃষকের

৬ বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৭ যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

৮ শ্রীপুরে মাদকসেবীকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড

৯ ঝিনাইদহে নারীদের মাঝে বিনামূল্যে বাছুর বিতরণ

১০ ভাষাসৈনিক গোলাম কাওসার আর নেই