Logo
আজকের পত্রিকাম্যাগাজিনসোশ্যাল মিডিয়া
হোম
সর্বশেষ
জাতীয়
সারাদেশ
কৃষি
বিশ্ব
খেলা
বিনোদন
শিক্ষা
বাণিজ্য
স্বাস্থ্য
ভিডিও

বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ...

সম্পাদক ও প্রকাশক: আবু মনি জুবায়েদ রিপন

ভারপ্রাপ্ত সম্পাদক: আবু মনি সাকলায়েন এলিন

কৃষি কণ্ঠ মিডিয়া লিমিটেড...

ফোন: +8801712215219

ই-মেইল: krishikhantho@gmail.com

কৃষি কণ্ঠগোপনীয়তা নীতিশর্তাবলিমহড়া প্রকাশের নীতিবাংলা কনভার্টারবিজ্ঞাপনযোগাযোগছুটির তালিকাদিবস
অ্যাপ ডাউনলোডআইফোন

© কৃষি কণ্ঠ ২০২8 | Developed By: Rasel

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

/ খেলাধুলা
Abu Mani Saklain
প্রকাশ : ৮ ডিসেম্বর ২০২৪, ৮:৪৬:৫০ এএম

এ সম্পর্কিত আরও খবর

২০৩৪ বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী নেই কেন

২০৩৪ বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী নেই কেন

৩৩ বলে ৬৫, এমন ইনিংস এর আগে কবে খেলেছেন তামিম

৩৩ বলে ৬৫, এমন ইনিংস এর আগে কবে খেলেছেন তামিম

বাজে ফর্মের কারণে অধিনায়কত্বও বাজে হচ্ছে রোহিতের

বাজে ফর্মের কারণে অধিনায়কত্বও বাজে হচ্ছে রোহিতের

৭ মাস পর ফিরে তামিমের ১৩

৭ মাস পর ফিরে তামিমের ১৩

‘বিশ্বের সেরা খেলোয়াড়’ ব্রুকই এখন টেস্টের এক নম্বর ব্যাটসম্যান

‘বিশ্বের সেরা খেলোয়াড়’ ব্রুকই এখন টেস্টের এক নম্বর ব্যাটসম্যান

শ্রীলংকার ফ্র্যাঞ্চাইজি লিগে আরও এক বাংলাদেশি ক্রিকেটার

শ্রীলংকার ফ্র্যাঞ্চাইজি লিগে আরও এক বাংলাদেশি ক্রিকেটার

১৯৮ করেও ভারতের বিপক্ষে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ, বললেন অধিনায়ক

১৯৮ করেও ভারতের বিপক্ষে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ, বললেন অধিনায়ক

ভারতকে হারিয়ে আবারও এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা

ভারতকে হারিয়ে আবারও এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা

স্বাধীন বাংলা ফুটবল দলের আরও এক কীর্তিমানের মৃত্যু, ৫ মাসে ৫ জন না ফেরার দেশে

স্বাধীন বাংলা ফুটবল দলের আরও এক কীর্তিমানের মৃত্যু, ৫ মাসে ৫ জন না ফেরার দেশে

৩ জনের কাছে ভালো কিছু চান অধিনায়ক মিরাজ

৩ জনের কাছে ভালো কিছু চান অধিনায়ক মিরাজ

ভারতকে হারাতে কখনো এত কম বল লাগেনি অস্ট্রেলিয়ার

ভারতকে হারাতে কখনো এত কম বল লাগেনি অস্ট্রেলিয়ার

অ্যাডিলেড ওভালের গ্যালারিতে হাজির ছিলেন ৩৩ হাজার ১৮৪ দর্শক। টিকিট সারা দিনের জন্য হলেও তারা খেলা দেখতে পেরেছেন মোটে ২ ঘণ্টা।

তবে ৩৩ হাজার দর্শকের মধ্যে যারা অস্ট্রেলিয়ান, সময়টা তাদের ভালোই কেটেছে। ওই ঘণ্টা দু-একের মধ্যেই ভারতের দ্বিতীয় ইনিংস গুড়িয়ে দিয়ে ১০ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে প্যাট কামিন্সের দল। সেই সঙ্গে পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে  নিয়ে এসেছে ১-১ সমতা।

আজ তৃতীয় দিনের খেলায় ভারত তাদের দ্বিতীয় ইনিংসে শেষ ৫ উইকেটে মাত্র ৪৭ রান করে অলআউট হলে জয়ের জন্য মাত্র ১৯ রানের লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। দুই ওপেনার উসমান খাজা ও নাথান ম্যাকসুয়েনি সেটা তুলে নিয়েছেন ২০ বলে। তৃতীয় দিনে প্রথম সেশনে শেষ হওয়া ম্যাচটিতে সব মিলিয়ে খেলা হয়েছে মোটে ১০৩১ বলে। অস্ট্রেলিয়া-ভারতের দ্বিপক্ষীয় লড়াইয়ে যা সবচেয়ে কম বলের ম্যাচ।

অ্যাডিলেড ওভালে ভারতকে হার চোখরাঙানি দিয়েছে গতকাল দ্বিতীয় দিনেই। তবে ঋষভ পন্ত আর নীতিশ রেড্ডি অপরাজিত ছিলেন বলে লড়াইয়ের আশাও ছিল ভারতীয় দলে। ৫ উইকেটে ১২৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা পন্তরা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে পিছিয়ে ছিলেন ২৯ রানে। এই রান শোধ করে যতটা সম্ভব লিড নিলেই বোলারদের জন্য লড়াইয়ের ব্যবস্থা হয়ে যাবে—এমনটাই ছিল ভাবনা।

কিন্তু লড়াইয়ের জন্য পুঁজি জোগাড় পরে, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রান শোধ করতেই রীতিমতো অলআউটের অবস্থা হয় ভারতের। দিনের পঞ্চম বলে কোনো রান যোগ না করেই মিচেল স্টার্কের বলে স্লিপে স্মিথের হাতে ক্যাচ পন্ত। কিছুক্ষণ পর প্যাট কামিন্স যখন রবিচন্দ্রন অশ্বিন ও হর্ষিত রানাকে তুলে নন, তখনো ৪ রানে পিছিয়ে ভারত।

ইনিংস হারের শঙ্কা জেগে ওঠা ওই অবস্থা থেকে ভারতকে উদ্ধার করেন নীতিশ রেড্ডি। স্কট বোলান্ডকে ৪ চার আর কামিন্সকে ৬ মেরে দলকে নিয়ে যান লিডের পথে। তবে কামিন্সকে ছক্কা মারার পরের বলেই ম্যাকসুয়েনিকে ক্যাচ দিয়ে ফেরেন নীতিশ। তাঁর ৪২-ই ভারতের ইনিংসের সর্বোচ্চ। কোনো ব্যাটসম্যানই ফিফটি করতে পারেননি—ভারত সর্বশেষ এমন ইনিংস দেখেছে ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে।

নীতিশকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে ১৪তম বারের মতো ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন কামিন্স। অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে বল হাতে নেওয়া তিন বোলারের মধ্যে বোলান্ড নেন ৩ উইকেট, স্টার্ক ২টি।

দ্রুত ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দিয়ে অস্ট্রেলিয়াও রান তাড়ায় দেরি করেনি। সব মিলিয়ে পুরো ম্যাচে খেলা হয়েছে ১০৩১ বল। এত কম বলে অস্ট্রেলিয়া কখনো ভারতকে হারায়নি। দুই দলের লড়াইয়ে এর আগে সবচেয়ে কম বলের ম্যাচ ছিল ২০২৩ সালের ইন্দোর টেস্ট—১১৩৫ বল।

পার্থে ২৯৫ রানে হেরে হেরে যাওয়া কামিন্সের দল এখন ১০ উইকেটের জয় নিয়ে পরের টেস্ট খেলতে নামবে ১৪ ডিসেম্বর ব্রিসবেনে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ১৮০ ও ১৭৫ (রেড্ডি ৪২, গিল ২৮, পন্ত ২৮; কামিন্স ৫/৫৭, বোলান্ড ৩/৫১, স্টার্ক ২/৬০)। অস্ট্রেলিয়া: ৩৩৭ ও ১৯ ( ম্যাকসুয়েনি ১০*, খাজা ৯*; বুমরা ০/২)। ফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ট্রাভিস হেড। সিরিজ: পাঁচ টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া-ভারত ১-১ সমতা।

  • সর্বশেষ নিউজ
  • জনপ্রিয় নিউজ

১ নিঃসন্দেহে মৃত্যুর পরও জীবন আছে, দাবি মার্কিন গবেষকের

২ ঈশ্বরদীতে গ্রীষ্মকালীন পেয়াঁজের বাম্পার ফলনে ব্যাপক উৎসাহ কৃষকের

৩ বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৪ যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

৫ শ্রীপুরে মাদকসেবীকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড

৬ ঝিনাইদহে নারীদের মাঝে বিনামূল্যে বাছুর বিতরণ

৭ ভাষাসৈনিক গোলাম কাওসার আর নেই

৮ মেহেরপুরে সারের কৃত্রিম সংকট, লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক

৯ আজও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ, সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

১০ পৌরসভার ল্যাম্পপোস্ট তুলে বাড়িতে নিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা